YouTuber Ranveer Allahbadia: 'প্রায় ৫ থেকে ১০ মিনিট ওইভাবে লড়াই চালিয়ে গিয়েছি। মনে হচ্ছিল দমবন্ধ হয়ে আসবে এক্ষুণি। সমুদ্রের জল পেটে ঢুকে যায়। গলা বুজে আসছিল।'
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া (Ranveer Allahbadia) মানে জনপ্রিয় বিয়ার বাইসেপস ফিরে এলেন মৃত্যুমুখ থেকে। প্রেমিকার সঙ্গে বেড়াতে গোয়ায় (Goa) গিয়েছিলেন। আর সেখানে গিয়েই একটুর জন্য প্রাণে বাঁচলেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার। ২৫ ডিসেম্বর ইনস্টাগ্রাম পোস্টে সেই অভিজ্ঞতার কথাই বর্ণনা করলেন রণবীর। তবে প্রেমিকার জন্য নয় প্রাণ বাঁচালেন এক আমলা দম্পতি।
আরও পড়ুন, Oscars 2025: অস্কারের দৌড়ে বাঙালি পরিচালকের ছবি 'দ্য জেব্রাজ', মুখ্য চরিত্রে প্রিয়াঙ্কা সরকার...
ইউটিউবার জানান, সমুদ্রে সাঁতার কাটার প্রতি তাঁর সবসময়ই একটা আলাদা ভালোবাসা ছিল। এবং ছোটবেলা থেকে বহুবার সেটা করেছেন। ২৪ ডিসেম্বর, তিনি এবং তাঁর বান্ধবী গোয়ায় সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে জলের নীচে ভেসে যান। রণবীরের প্রেমিকাও নাকি ডুবে যাচ্ছিলেন। এমন বিপদের সময়ের তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এক আইপিএস অফিসার এবং তাঁর আইআরএস স্ত্রী।
রণবীর লেখেন, সমুদ্রে সাঁতার কাটার প্রতি ছোটবেলা থেকেই তাঁর একটা আলাদা ভালোবাসা ছিল। গত ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা নাগাদও বান্ধবীর সঙ্গে সমুদ্রে সাঁতার কাটছিলেন তিনি। তখনই হঠাৎ জলের প্রবল স্রোতে ভেসে যান তাঁরা। প্রাণ বাঁচাতে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। প্রায় পাঁচ থেকে দশ মিনিট ওইভাবে লড়াই চালিয়ে গিয়েছেন। মনে হচ্ছিল দমবন্ধ হয়ে আসবে এক্ষুণি। সমুদ্রের জল পেটে ঢুকে যায়। গলা বুজে আসছিল।
রণবীর আরও লেখেন, 'তখনই আমি সাহায্যের জন্য চিৎকার করার সিদ্ধান্ত নেই। অফিসার স্বামী এবং আইআরএস অফিসার স্ত্রীর পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা যারা আমাদের উভয়কে বাঁচিয়েছেন। আমরা এখন পুরোপুরি সুস্থ রয়েছি। আমরা কৃতজ্ঞ।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
LIVE|
WI
153/4(45.3 ov)
|
VS |
NZ
|
| Full Scorecard → | ||
|
IND
(20 ov) 175/6
|
VS |
SA
74(12.3 ov)
|
| India beat South Africa by 101 runs | ||
| Full Scorecard → | ||
|
MAS
(20 ov) 201/9
|
VS |
PHI
87/9(20 ov)
|
| Malaysia beat Philippines by 114 runs | ||
| Full Scorecard → | ||
|
THA
(20 ov) 80/9
|
VS |
INA
81/5(16.2 ov)
|
| Indonesia beat Thailand by 5 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.