Sampurna Lahiri: ৬ মাসের ব্যবধানে অভিভাবকহীন সম্পূর্ণা! বাবা নীলাদ্রি লাহিড়ীর পর প্রয়াত অভিনেত্রীর মা-ও...

Actress Sampurna Lahiri: মাত্র ছয় মাসের মধ্যেই বাবা ও মাকে হারালেন সম্পূর্ণা লাহিড়ী। বর্ষীয়ান অভিনেতা নীলাদ্রি লাহিড়ী গত বছর ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কয়েক মাস কাটতে না কাটতেই চলে গেলেন সম্পূর্ণার মা। 

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: Feb 6, 2026, 04:00 PM IST
Sampurna Lahiri: ৬ মাসের ব্যবধানে অভিভাবকহীন সম্পূর্ণা! বাবা নীলাদ্রি লাহিড়ীর পর প্রয়াত অভিনেত্রীর মা-ও...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যক্তিগত জীবনে চরম শোকের পাহাড় ভেঙে পড়ল অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর মাথায়। বাবা নীলাদ্রি লাহিড়ী প্রয়াত হওয়ার মাত্র ছয় মাসের মাথায় মা-কেও হারালেন অভিনেত্রী। খুব অল্প সময়ের ব্যবধানে বাবা ও মায়ের প্রয়াণে কার্যত ভেঙে পড়েছেন তিনি। বৃহস্পতিবার সমাজমাধ্যমে এই দুঃসংবাদ নিজেই ভাগ করে নিয়েছেন সম্পূর্ণা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- YouTuber Nonsane Shamik Adhikary Arrest: ফ্ল্যাটে আটকে তরুণীকে যৌন নির্যাতন! অবশেষে গ্রেফতার ইউটিউবার 'ননসেন' শমীক...

অভিনেত্রীর বাবা, বর্ষীয়ান অভিনেতা নীলাদ্রি লাহিড়ী গত বছর ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সম্পূর্ণা তাঁর পোস্টে লিখেছেন যে, তাঁর বাবা-মায়ের ভালোবাসা ছিল অবিচ্ছেদ্য। সম্ভবত সেই কারণেই বাবাকে ছাড়া মা বেশিদিন থাকতে পারলেন না। ছয় মাস যেতে না যেতেই জীবনসঙ্গীর কাছেই পাড়ি দিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বাবা-মায়ের সঙ্গে ছবি শেয়ার করে সম্পূর্ণা লিখেছেন, "তোমাদের সন্তান হতে পেরে আমি গর্বিত। তোমরা যেখানেই আছো, শান্তিতে আছো। হঠাৎ নিজেকে খুব একা মনে হচ্ছে। তোমাদের ছাড়া আমার জীবনটা যেন একদম শূন্য।" শোকবিহ্বল অভিনেত্রী আশীর্বাদ চেয়েছেন যাতে তিনি এই কঠিন সময়ে সঠিক পথে চলার শক্তি পান।

আরও পড়ুন- Aindrila Sharma Sister Wedding: তোজো-বোজোর আদর আর চোখে জল, দিদির বিয়েতে স্মৃতি হয়েই ফিরলেন ঐন্দ্রিলা শর্মা! পাশে সব্যসাচী...

বাবা নীলাদ্রি লাহিড়ীর হাত ধরেই অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল সম্পূর্ণার। হার্টের অস্ত্রোপচারের পর চেকআপে যাওয়ার সময়ই আচমকা কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছিল বাবার। তখন সম্পূর্ণা বলেছিলেন, "আমার সব কিছু শেষ হয়ে গেল। বাবাই আমার সব ছিল।" এবার মাকে হারিয়ে সম্পূর্ণার সেই একাকীত্ব যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। টলিপাড়ার সহকর্মীরা এই কঠিন সময়ে সম্পূর্ণার পাশে দাঁড়িয়েছেন এবং সমবেদনা জানিয়েছেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.