Exclusive: ভারতের নামে বদনাম! বিমানবন্দরে বিদেশির সঙ্গে তুমুল বচসা রাখীর,সামলালেন শিবপ্রসাদ...

Rakhee Gulzar | Shiboprosad Mukherjee: IFFI Goa-য় প্রদর্শিত হয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত ও প্রযোজিত ছবি 'আমার বস'। গোয়ায় হাজির ছিলেন নন্দিতা, শিবপ্রসাদ ও ছবির মুখ্য অভিনেত্রী রাখী গুলজার। সেখানে স্ক্রিনিংয়ের পরে ফেরার পথে বিমানবন্দরে রাখী গুলজার জড়ালেন বচসায়। আচমকা কী এমন হল যে বচসায় জড়ালেন বর্ষীয়ান অভিনেত্রী। 

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: Apr 9, 2025, 02:45 PM IST
Exclusive: ভারতের নামে বদনাম! বিমানবন্দরে বিদেশির সঙ্গে তুমুল বচসা রাখীর,সামলালেন শিবপ্রসাদ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া (IFFI)–য় নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee) পরিচালিত ও প্রযোজিত ছবি ‘আমার বস’ (Aamar Boss)-এর স্ক্রিনিং হয়। সেখান থেকে ফেরার পথেই গোয়া বিমানবন্দরে ঘটে গেল এক আকস্মিক ঘটনা। পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন, যেখানে উঠে এল বর্ষীয়ান অভিনেত্রী রাখী গুলজারের (Rakhee Gulzar) মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসার এক নিদর্শন। কী ঘটেছিল সেদিন?

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Swastika Mukherjee: 'চালক-সহ গাড়িতে বসা ২ মহিলারও কঠোর শাস্তি হোক', ঠাকুরপুকুর দুর্ঘটনায় সরব স্বস্তিকা...

স্ক্রিনিং শেষ করে শিবপ্রসাদ ও রাখী গুলজার মুম্বই ফেরার জন্য অপেক্ষা করছিলেন বিমানবন্দরে। ফ্লাইট সামান্য দেরি থাকায় তাঁরা একটি কফি শপে যান। শিবপ্রসাদ নেন দার্জিলিং চা, আর রাখী গুলজার বেছে নেন ক্যাপুচিনো। ঠিক তখনই ওই কফি শপে এক জনৈক ফুটবল ক্লাবের একজন বিদেশি খেলোয়াড়ও আসেন। খাবার কেনার পর তিনি ক্যাশে টাকা মেটান, যার মধ্যে একটি ছেঁড়া বা কিছুটা খারাপ নোট ছিল। দোকানদার সেই নোট নিতে অস্বীকার করেন। বেশিরভাগ সময় এমন পরিস্থিতিতে আশেপাশের মানুষ মুখ খোলেন না। কিন্তু এখানে রাখী গুলজার চুপ করে থাকেননি।

তিনি দোকানদারকে প্রশ্ন করেন, “কিউ নেহি লেঙ্গে প্যায়সা?”(কেন নেবেন না?)। নিজে হাতে টাকা নিয়ে খুঁটিয়ে দেখে বলেন, “ঠিক তো হ্যাঁ, কিউ নেহি লেঙ্গে ইয়ে নোট?” (ঠিকই তো আছে, কেন এই নোটটা নেবেন না)। দোকানদার জেদ ধরে বসেন, সেই নোট তিনি কিছুতেই নেবেন না, আর রাখী গুলজার ততধিক জেদ ধরে বলেন, নিতে হবেই।

আরও পড়ুন- Sudip Mukherjee Divorce: 'বিচ্ছেদ নিয়ে প্র্যাঙ্ক নয়! ধামাচাপা দিতে চেয়েছিলাম কারণ...', ডিভোর্সে সিলমোহর সুদীপের...

এই বিতর্কের মাঝেই যে বিদেশি খেলোয়াড়ের হয়েও তর্ক করছিলেন রাখী, সেই বিদেশি হঠাৎ বলে ওঠেন, “What is this? This only happens in India!” (এ আবার কী? শুধুমাত্র ভারতেই এসব হয়)—এই কথাটি যেন মুহূর্তে বদলে দেয় গোটা পরিস্থিতি। সঙ্গে সঙ্গে বদলে যায় রাখী গুলজারের মুখের অভিব্যক্তি। এতক্ষণ তিনি যাঁর পক্ষে কথা বলছিলেন, মুহূর্তেই তাঁর কথার বিরুদ্ধে রুখে দাঁড়ান। শিবপ্রসাদের কথায় গর্জে ওঠেন রাখীজি, বলেন, “তোমার সাহস কী করে হয় ভারত নিয়ে কথা বলার? ভারত আমার মাতৃভূমি। তোমরা এখানে খেলতে এসেছ, আগে অন্যের দেশকে সম্মান করতে শেখো।”

শিবপ্রসাদ আরও বলেন, “রাখীদির সেই রণমূর্তি দেখে আমি তাঁকে পড়ি কি মরি করে সেখান থেকে বার করে আনতে পেরে বাঁচি।” তবে সেই মুহূর্ত তাঁর হৃদয়ে গেঁথে গিয়েছে চিরতরে। শিবপ্রসাদ উপলব্ধি করেন—“যতই বয়স হোক, যতই নাম-ডাক হোক, নিজের দেশের প্রতি, নিজের মাতৃভূমির প্রতি যে টান, যে ভালোবাসা, সেটা কখনো কমে না।”

আরও পড়ুন- Rii: 'গাড়ি থেকে নামতেই ঘিরে ধরে লোকজন, তারপর ওরাই...', ঠাকুরপুকুর দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ঋ...

এই ঘটনা শুধুমাত্র একজন অভিনেত্রীর দেশপ্রেম নয়, বরং একজন নাগরিকের দৃঢ় মনোভাবেরই প্রতিফলন। রাখী গুলজার যেন প্রমাণ করে দিলেন, দেশের সম্মান রক্ষার লড়াইয়ে তিনি আজও সমান সক্রিয়।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.