Aneek Dhar: ছোটপর্দায় এবার গায়ক অনীক ধর! কী 'লক্ষ্মীলাভ' করলেন তিনি?

Aneek Dhar: দর্শকের মনোরঞ্জনের জন্য আসে নিত্য নতুন শো। ফিনালেতে উপস্থিত থাকবেন এই সময়কার অন্যতম জনপ্রিয় গায়ক অনীক ধর। 

সৌমিতা খাঁ | Updated By: Jun 28, 2025, 02:55 PM IST
Aneek Dhar: ছোটপর্দায় এবার গায়ক অনীক ধর! কী 'লক্ষ্মীলাভ' করলেন তিনি?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা টেলিভিশন জগতে নন ফিকশন শোয়ের দারুণ রমরমা। বিভিন্ন চ্যানেলে তাই দর্শকের মনোরঞ্জনের জন্য আসে নিত্য নতুন শো। এই তালিকায় নাম লিখিয়েছিল সান বাংলা। মহিলাদের নিয়ে সান বাংলায় শুরু হয়েছিল নতুন শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। এই শো-এর জনপ্রিয়তা এখন বাংলার ঘরে ঘরে। অসামান্য সাফল্যের পর শুরু হয়েছে সিজন ২। ২০০পর্ব পার করে ফেলেছে এই শো। দেখতে দেখতে সিজন ২-এর মাসিক ফিনালে! উপস্থিত থাকবেন  এই সময়কার অন্যতম জনপ্রিয় গায়ক অনীক ধর। জুন মাসের ফিনালেতে এসে স্বাভাবিকভাবে খুশি অনীক। তিনি বলেন, 'এই শো-এ আসতে পেরে খুব ভাল লাগছে। শো-এর লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি। আর শো-টা বেশ মজার। সবাই খেলতে পারবেন,কঠিন নয় একেবারেই। এত মা লক্ষ্মীদের পেয়ে আমার সত্যিই লক্ষ্মীলাভ হল। সুদীপ্তাদি পুরো জমিয়ে রেখেছে শো-টিকে। সুদীপ্তাদি আমার দিদির মত, এই শো-তে এসে অনেকদিন পর সুদীপ্তাদির সঙ্গে দেখা হল। সব মিলিয়ে খুব ভাল লাগছে।'

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:Shefali Jariwala death: হাসপাতালে নয়, বাড়িতেই মারা যান শেফালি! 'কাঁটা লাগা' গার্লের মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য...

সিজন ২-এর মাসিক ফিনালে হাসি-খেলায়-মজায় ভরপুর। ফিনালের বিজয়িনী পাবেন ২লাখ টাকা। সঙ্গে থাকছে লক্ষ্মীদের জীবন সংগ্রামের গল্প। সেইসব গল্প শুনবেন অনীক। শুধু শুনবেন না গল্প, গান গেয়েও শোনাবেন। 'ইভিনিং ইন প্যারিস', 'চোখ তুলে দেখো না' এইসব জনপ্রিয় গেয়ে মাতিয়ে রাখবেন অনীক। ৩০ জুন সন্ধ্যে ৬ টায় সান বাংলায় দেখা যাবে এই ফিনালে।

বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন অডিশনের মাধ্যমে। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ চারটে রাউন্ডে খেলা হয়। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকছে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকছে এক লক্ষ টাকার নগদ পুরস্কার।  প্রতি পর্বে তিনজন করে মহিলা প্রতিযোগী থাকেন। কাউকেই খালি হাতে ফিরতে হয় না।  সিজন ২ তে রয়েছে কিছু নতুন খেলা। আরও অনেক মজা। "টাকার খনি", "বল ফেলতে টাকা কুলো" এমন সব মজার খেলা সিজন ২ তে দর্শক দেখছেন। গোটা শো-টি সঞ্চালনার দায়িত্বে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

আরও পড়ুন:Kasba Law College Incident: খু*ন, কলেজে ভাঙচুর, মারধর, ব়্যাগিং, মেয়েদের টিজ়! কসবাকাণ্ডে পা*রভা*র্ট মনোজিতের কীর্তিতে...

‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নিছক একটা নন ফিকশন শো নয়, মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম যেন এই শো। মহিলাদের স্বনির্ভর হবার ইচ্ছেকে আরও জোরালো করতেই সান বাংলার এই  উদ্যোগ। 

 মাঝে মাঝে লাখ টাকার লক্ষ্মীলাভে খেলতে আসেন এক ঝাঁক তারকারা। গল্প,আড্ডায় জমে ওঠে তারকাদের নিয়ে এই পর্ব। তারকারা অবশ্য সব টাকা নিয়ে যান না। তাঁদের টাকা নিয়েই তৈরি হয়েছে "লক্ষ্মী ব্যাঙ্ক"। মানুষের বিপুল চাহিদার জন্য এবারের সিজন ২ চলবে সাত মাস। এই শো দেখতে চোখ রাখুন সান বাংলায় প্রতিদিন সন্ধে ৬ টায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.