)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেত্রী সোহা আলি খান (Soha Ali Khan), তবে শুধু অভিনয় নয়, তাঁর পরিচয় অনেক। তিনি হরিয়ানার পতৌদি অঞ্চলের নবাব ও ভারতের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক মনসুর আলি খান পতৌদি এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের কন্যা, তাঁর দাদা সইফ আলি খান বলিউডের জনপ্রিয় অভিনেতা। নবাবী পরিবারে বড় হওয়া সোহাও একসময় নিজের পরিচয় বানাতে বাড়ি ছাড়েন। ব্যাংকে চাকরিও করেন। সেই সময় আর্থিক কষ্টে ভুগলেও তা বাড়িতে জানাননি সোহা।
২০০৪ সালে বলিউডে পা রাখেন সোহা আলি খান। কিন্তু তার আগে বিদেশি একটি ব্যাংকে চাকরি করতেন এই অভিনেত্রী। চাকরি করে বছরে যে অর্থ আয় করতেন, তার প্রায় পুরোটাই বাড়ি ভাড়ায় চলে যেত। চাকরি ছেড়ে কেন চলচ্চিত্রে পা দিলেন সোহা? এক সাক্ষাৎকারে শর্মিলাকন্যা বলেন, “আমি স্বাধীন জীবন চেয়েছিলাম। নিজে অর্থ উপার্জন করতে চেয়েছিলাম। সুতরাং আমি আমার সিদ্ধান্ত নিই। আমি কারো কাছে জবাবদিহি করতে চাইনি।” অভিনয়ে পা রাখার বিষয়ে সোহা বলেন, “আমি ব্যাংকে চাকরি করতাম। তখন ১৭ হাজার বাড়ি ভাড়া দিতাম। কিন্তু আমি সিনেমায় আসতে চাইছিলাম। জানতাম, এতে মা-বাবা হয়তো কষ্ট পাবেন। আমি যেহেতু নিজে উপার্জন করছিলাম, তাই সিদ্ধান্ত নিতে পেরেছিলাম।”
সোহা জানান যে তিনি চাকরি করে বছরে আয় করতেন ২ লাখ ২০ হাজার টাকা। তাঁকে বাড়ি ভাড়া বাবদ গুনতে হত সেই একইপরিমাণ টাকা। একই সঙ্গে স্বীকার করেন, পরিবারের ভরসাও ছিল। তার ভাষায়, “আমি উপার্জন করলেও জানতাম, প্রয়োজনে মা-বাবার সাহায্য নিতে পারব। এটা অনেকের নেই। আর সেই আত্মবিশ্বাস থেকেই জীবনের বড় সিদ্ধান্ত নিতে সাহস পেয়েছিলাম।”
সোহার জীবন বদলাতে শুরু করে, যখন মডেলিংয়ের একটি চুক্তি পান। সেই কাজে ৫ লক্ষ টাকা পান তিনি। ব্যাংকে চাকরি করে যে বেতন পেতেন, তার সঙ্গে তুলনা করে সোহা আলি খান বলেন, “আমি ৫ লাখ য় করছিলাম; চুক্তি ছিল এক বছরের। আর ব্যাংকে প্রতিদিন খেটে বছরে আয় ২ লাখ ২ হাজার। তখন ভাবলাম, প্রতিদিন অফিস করে যে অর্থ আয় করি, তা তো এক দিনেই করতে পারি!” এর পরেই ‘দিল মাঙ্গে মোর’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান সোহা। এটি তাঁর প্রথম সিনেমা। এই সিনেমার জন্য ১০ লাখ পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেন নির্মাতারা। অভিনেত্রী বলেন, “আমাকে ১০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যা আমার কাছে তখন বিশাল অঙ্ক। তখন ভাবলাম, এটা তো করতেই হবে, বাকিটা পরে ভাবব।”
এরপর একের পর এক ছবির প্রস্তাব পান অভিনেত্রী। শুধু হিন্দি নয়, বাংলা ছবিতেও অভিনয় করেন তিনি। একাধিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয় তাঁর নাম। বর্তমানে সোহার সম্পত্তির পরিমান ১০০ কোটি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)