)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত কলিউডের জনপ্রিয় স্টান্ট আর্টিস্ট রাজু। জানা গিয়েছে, অভিনেতা আর্যের আসন্ন ছবির জন্য গাড়ি স্টান্ট করছিলেন রাজু। স্টান্ট করার সময়ই তাঁর মৃত্যু হয়। ছবিটির পরিচালায় পিএ রঞ্জিত। দুর্ঘটনাটি ঘটে ১৩ জুলাই সকালে।
ভাইরাল ভিডিয়ো:
রাজুর শেষ স্টান্টের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছে, স্টান্টম্যান রাজু দ্রুত গতিতে গাড়িতে আসেন। এবং সেটি আকাশে লাফিয়ে ওঠে। গাড়িটি সম্পূর্ণ উলটে যায়। তারপর সবাই দৌড়ে গিয়ে রাজুকে গাড়ি থেকে বের করে আনে। গাড়ির কাঁচ সম্পূর্ণ ভেঙে যায়। সবাই রাজুকে বলার চেষ্টা করে কিন্তু সে নিজেকে বাঁচাতে পারে না।
#Vettuvam - stunt sequence that killed talented stunt driver Mohan raj
— Prashanth Rangaswamy (@itisprashanth) July 14, 2025
Rest in peace brother
pic.twitter.com/GZq9P0mRyh
স্টান্টম্যান রাজুর মৃত্যুতে শোক প্রকাশ করলেন অভিনেতা বিশাল:
রাজুর মৃত্যুর খবর নিশ্চিত করেন তামিল অভিনেতা বিশাল। অভিনেতা এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে লেখেন, 'এই ঘটনা খুবই মর্মান্তিক। এটা মেনে নেওয়া খুবই কঠিন যে স্টান্ট আর্টিস্ট রাজু আজ সকালে আর্য এবং রঞ্জিতের ছবির একটি গাড়ি উলটে যাওয়ার দৃশ্য করতে গিয়ে মারা গিয়েছেন। আমি রাজুকে বহু বছর ধরে চিনি, এবং তিনি আমার অনেক ছবিতে একের পর এক ঝুঁকিপূর্ণ স্টান্ট করেছেন। তিনি ছিলেন ভীষণ সাহসী একজন মানুষ।'
আবেগঘন এই পোস্টের মাধ্যমে বিশাল শুধু শোক প্রকাশই করেননি, বরং রাজুর পেশাগত সাহসিকতা এবং তাঁর সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথাও তুলে ধরেছেন। এমনকী অভিনেতা জানিয়েছেন, রাজুর মৃত্যুর পর তিনি তাঁর পরিবারের পাশে থাকবেন।
বিশাল আরও লেখেন, 'রাজুর আত্মা যেন শান্তি পায়। ঈশ্বর তাঁর পরিবারের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিক। শুধু এই পোস্টই নয়, আমি ভবিষ্যতেও তাঁর পরিবারের পাশে থাকব। আমরা একই বিনোদন জগতের মানুষ এবং তিনি বহু ছবিতে অবদান রেখেছেন।'
তবে অন্যদিকে এখনও পর্যন্ত অভিনেতা আর্য এবং রিচালক পিএ রঞ্জিত—দু’জনের কেউই রাজুর মৃত্যুর বিষয়ে কোনও মন্তব্য করেননি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)