Karisma Kapoor Ex Husband Death: মুখে মৌমাছি ঢুকে মৃত্যু করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয়ের। মৃত্যুর আগে ঠিক কী বলেছিলেন সঞ্জয়? জানালেন প্রত্যক্ষদর্শী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খেলার মাঝেই মুখে ঢুকে যায় মৌমাছি। আর তাতেই হার্ট অ্যাটাক, মৃত্যুর কোলে ঢলে পড়েন করিশ্মা কাপুরের(Karishma Kapoor) প্রাক্তন স্বামী দিল্লি ব্যবসায়ী সঞ্জয় কাপুর((Sunjay Kapur Death)। আচমকাই তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া।
সঞ্জয়ের শেষ কথা:
এক সর্বভারতীয় সংবাদসূত্রে খবর, লন্ডনে সঞ্জয় পোলো খেলছিলেন। সেখানেই আচমকা তিনি হৃদরোগে আক্রান্ত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খেলার সময় আচমকা তিনি কিছু একটা গিলে ফেলেন। তখনই তিনি বলে ওঠেন, 'আমি কিছু একটা গিলে ফেলেছি।'
পরবর্তীতে রিপোর্টে জানা গিয়েছে, সঞ্জয় একটি মৌমাছি গিলে ফেলেছিলেন। সঞ্জয়ের ন্ধু এবং ব্যবসায়িক সহকারী সুহেল শেঠ এএনআই-কে জানিয়েছেন যে, সঞ্জয় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ইংল্যান্ডে পোলো খেলার সময় তিনি মৌমাছি গিলে ফেলেন। যদিও সঞ্জয়ের কোম্পানি সোনা কমস্টারের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয় যে, তাঁর হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয়েছে। কিন্তু মৃত্যুর আর কোনও কারণ ব্যাখ্যা করেনি সঞ্জয়ের কোম্পানি।
কে ছিলেন সঞ্জয় কাপুর:
সঞ্জয় কাপুর করিশ্মার প্রাক্তন স্বামী ছাড়াও তাঁর বিশাল পরিচিত ছিল। তিনি একজন হেভিওয়েট শিল্পপতি, পোলো খেলোয়াড়, এবং রাজপরিবারের বন্ধু। তিনি ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের খুব ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন।
সঞ্জয়ের শেষকৃত্য:
সঞ্জয়ের শ্বশুর এবং তাঁর স্ত্রী প্রিয়া সচদেবের বাবা অশোক সচদেব জানিয়েছেন, সঞ্জয়ের শেষকৃত্য দিল্লিতে সম্পন্ন হবে। তিনি আরও জানিয়েছেন, সঞ্জয়ের পোস্টমর্টেম এখন চলছে। কাগজপত্রের কাজ শেষ হলে, মৃতদেহ ভারতে নিয়ে আসা হবে। সূত্রের খবর, সঞ্জয়ের আমেরিকান নাগরিকত্বের কারণে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত শেষকৃত্য কিছুটা বিলম্বিত হতে পারে।
সঞ্জয়ের ব্যক্তিগত জীবন:
২০০৩ সালে সঞ্জয় বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গে বিয়ে করেন। ২০১৬-তে তাঁরা আলাদা হয়ে যান। তাদের দুই সন্তান রয়েছে। এর আগেও সঞ্জয় ১১৯৬ সালে ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির সঙ্গে বিয়ে করেন। সেই বিয়ে ২০০০ সালে ভেঙে যায়।
করিশ্মার পরে তিনি মডেল প্রিয়া সচদেবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটা ছেলেও রয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)