Corona cases in India: ভারতে উদ্বেগজনক কোভিড পরিস্থিতি। আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃতও। ভারতে কোভিডের নতুন করে বাড়বাড়ন্তের কারণ হল LF.7, XFG, JN.1 এবং NB.1.8.1 সাব-ভ্যারিয়েন্ট সহ নয়া স্ট্রেইন।

অয়ন শর্মা: করোনার ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট LF.7, XFG, JN.1 এবং NB.1.8.1। আশঙ্কা করা হচ্ছে, এটি অনেক বেশি সংক্রমণ ছড়াতে সক্ষম। দেশে আরও চওড়া হল করোনার গ্রাফ (Corona cases in India)। প্রথম স্থানে রয়েছে কেরালা, আক্রান্ত সংখ্যা ১৯৫০ থেকে বেড়ে হল ১৯৫৭। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৭ জন। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত, আক্রান্তের সংখ্যা ৮২২ জন থেকে বেড়ে হল ৯৮০ । বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বাড়ল ১৫৮ জন।
তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। প্রায় ৭০০ পার করল করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯৩ থেকে বেড়ে হল ৭৪৭ জন। বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বাড়ল ৫৪ জন। চতুর্থ স্থানে রয়েছে দিল্লি। ৬৮৬ থেকে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭২৮ । বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪২জন।
পঞ্চম স্থানে রয়েছে মহারাষ্ট্র ৫৯৫ থেকে বেড়ে ৬০৭ জন আক্রান্ত। বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বাড়ল ১২ জন। ষষ্ঠ স্থানে কর্ণাটক, আক্রান্ত ৩৬৬ থেকে বেড়ে দাঁড়াল ৪২৩ জন। বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত বেড়েছে ৫৭ সুস্থ হয়েছে। সপ্তম স্থানে উঠে এল উত্তরপ্রদেশ। করোনা আক্রান্তের সংখ্যা ২১৯ জন থেকে বেড়ে হল ২২৫ জন। বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বাড়ল ৬ জন।
অষ্টম স্থানে তামিলনাড়ুতে আক্রান্ত ১৯৪ থেকে বেড়ে হল ২১৯ জন। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫ জন। দেশে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৫৮ জন, যার মধ্যে ১৫৮ জনই গুজরাতের বাসিন্দা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে-যে দিকে খেয়াল রাখতে হবে: উপসর্গ দেখা দিলে অর্থাৎ জ্বর, সর্দিকাশি, গা-হাত-পা ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, করোনা পজেটিভ হলে আইসোলেশনে থাকতে হবে, ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন; ৪. হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, ঘনঘন সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)