জি ২৪ ঘণ্টা ডিজিটাল:
Add Zee News as a Preferred Source
এবছর আবার নতুন করে দাপট দেখাছে করোনা। কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন সাত জন।

কলকাতায় করোনার থাবা:
নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত ৩
১.নাইটেঙ্গল হাসপাতাল - ১ জন, পুরীর হোটেল ব্যবসায়ী
২.কলকাতা মেডিকেল কলেজে একজন এম এম বি এস এর ফাইনাল ইয়ার এর ডাক্তারি পড়ুয়া। বাড়িতে আই সোলেশনে রয়েছে।
৩.উডল্যান্ড ১ জন ভর্তি।
সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্ত এর সংখ্যা বেড়ে হল ৩৫

ফলে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩৫-এ পৌঁছেছে। যদিও করোনার এই বাড়বাড়ন্ত নিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন যে এই মুহূর্তে উদ্বেগের কোনও কারণ নেই। তবে সূত্র জানিয়েছে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নজরদারি বাড়ানো হয়েছে। গত চারদিনে কলকাতা কোভিড পজিটিভ হয়েছেন ২৭। আরটি-পিসিআর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। শহরের বিভিন্ন হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন। জানা গিয়েছে, কোভিড আক্রান্তদের মধ্যে রয়েছেন কলকাতায় কর্মরত রাশিয়ার কূটনীতিক। তাঁকে নিয়ে চিন্তা আরও বেড়েছে।

ক্রমশ বাড়ছে করোনা:
কলকাতায় ফের করোনা আক্রান্তের হদিশ মিলল। বন্দর হাসপাতাল থেকে আরও ২ জনের নমুনা পাঠানো হয়েছে। বেলেঘাটার এনআইআরবিআই-তে পরীক্ষায় ধরা পড়েছে ২ জনই করোনা আক্রান্ত। গত কয়েক সপ্তাহে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের মতো জায়গায় বাড়ছে করোনার সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে ভারতেও বাড়ছে সংক্রমণ। সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা এখন ১০৪৭।

সূত্রের খবর, বর্তমানে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে দুজন কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজন, আলিপুরের ৮৯ বছর বয়সী বৃদ্ধও রয়েছেন। এদিকে, ঠাকুরপুকুরের ৪১ বছর বয়সী এক মহিলাও একই হাসপাতালে ভর্তি। হাসপাতাল সূত্র জানিয়েছে যে তিনি মাথাব্যথা, জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও তার অক্সিজেন সাপোর্টের প্রয়োজন পড়েনি, তবুও সতর্কতা হিসেবে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে কোভিড-পজিটিভ এক রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও, সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সল্টলেকের এক হাসপাতালে আরও দুইজন কোভিড-১৯ রোগী ভর্তি হয়েছেন। কলকাতা পোর্ট ট্রাস্ট হাসপাতালে , বর্তমানে ভর্তি থাকা দু জন রোগীর দেহে ধরা পড়েছে করোনা ভাইরাস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)