Covid-19 different from Monsoon Flu | Explained: করোনার মধ্যেই বাড়ছে ফ্লুয়ের সংক্রমণ! দুই ভাইরাস আলাদা কোথায়? চিনবেন কীভাবে...

Differences between COVID-19 and Influenza: কোভিড  'সুপার স্প্রে়ডার'। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, "ক্লিনিক্যালি, শুধুমাত্র লক্ষণের উপর ভিত্তি করে এই দুই ভাইরাসের মধ্যে পার্থক্য করা কঠিন।" 

সুদেষ্ণা পাল | Updated By: May 28, 2025, 04:43 PM IST
Covid-19 different from Monsoon Flu | Explained: করোনার মধ্যেই বাড়ছে ফ্লুয়ের সংক্রমণ! দুই ভাইরাস আলাদা কোথায়? চিনবেন কীভাবে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একদিকে যখন দেশজুড়ে কোভিডের (Covid 19) সংক্রমণ বাড়ছে, তখন বর্ষার শুরুতেই ইনফ্লুয়েঞ্জার (Influenza Flu) ঘটনাও বেড়ে চলেছে। আর দুয়েরই উপসর্গ এক। জ্বর, গলা ব্যথা, সর্দি, কাশি, ক্লান্তি, মাথাব্যথা, পেশিতে যন্ত্রণা ও ডায়রিয়া- করোনার সংক্রমণে যেমন প্রাথমিক উপসর্গ, তেমনই ইনফ্লুয়েঞ্জা ফ্লুয়ের ক্ষেত্রেও। ফলে প্রশ্ন হচ্ছে, কীভাবে তাহলে এই দুটি ভাইরাসের মধ্যে পার্থক্য করবেন, কারণ তাদের প্রাথমিক লক্ষণ প্রায় এক!

Add Zee News as a Preferred Source

বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, "ক্লিনিক্যালি, শুধুমাত্র লক্ষণের উপর ভিত্তি করে এই দুই ভাইরাসের মধ্যে পার্থক্য করা কঠিন। তাই নিশ্চিত করার জন্য পরীক্ষার প্রয়োজন। বর্তমানে কোভিডের সাব-ভ্যারিয়েন্টগুলি মিউটেশনের ফলে অনেক বেশি সংক্রামক। তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সহজেই প্রতিহত করতে পারে।"  আরও পড়ুন, Covid 19: জারি গাইডলাইন! ২ সাব-ভ্যারিয়েন্টেই ভারতে করোনার বাড়বাড়ন্ত, মৃত্যুহার...

কোভিড-১৯ ও ফ্লুয়ের মধ্যে পার্থক্য কী?

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, সবচেয়ে বড় পার্থক্য হল শরীরে অক্সিজেনের স্যাচুরেশন কমে যাওয়া। করোনার সংক্রমণের ক্ষেত্রে কোভিড পজিটিভ ব্যক্তির শরীরে অক্সিজেনের মাত্রা ফ্লুয়ে আক্রান্ত ব্যক্তির তুলনায় অনেক দ্রুত কমে যায়। নিউমোনিয়া ও ফ্লুতেও শরীরে অক্সিজেনের মাত্রা কমে, যদি রোগীর আরও কোনও অসুস্থতা থাকে, কিন্তু কোভিড-১৯-এর ক্ষেত্রে সকল বয়সের মানুষেরই শরীরে অক্সিজেন স্যাচুরেশন কমার হার আরও তীব্র।

কোভিড-১৯ ও ফ্লুয়ের উপসর্গের বহিঃপ্রকাশ

শুধু তাই নয়, সংক্রমণের এক থেকে চার দিনের মধ্যে ফ্লুয়ের উপসর্গ দেখা দেয়। ওদিকে কোভিডের ক্ষেত্রে, একজন ব্যক্তির করোনাভাইরাসের সংক্রমণের ২ থেকে ৫ দিনের মধ্যে উপসর্গ দেখা দিতে শুরু করে। সংক্রমণের ১৪ দিন পর্যন্তও উপলর্গ দেখা দিতে পারে। এছাড়া কোভিডের থেকে ফ্লু অনেক তাড়াতাড়ি সারে। যেখানে করোনা দীর্ঘস্থায়ী হয়। এমনকি, কোভিডে আক্রান্ত ব্যক্তির দীর্ঘকালীন 'মাল্টি-অর্গ্যান ডিসিজ'ও দেখা দিতে পারে।

'সুপার স্প্রে়ডার' কোভিড

ফ্লুয়ে আক্রান্তের চেয়ে করোনায় আক্রান্ত ব্যক্তি বেশি সংক্রামক। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা উপসর্গ দেখা দেওয়ার ১ দিন আগে থেকে সংক্রামক হতে পারেন। কিন্তু কোভিডে আক্রান্তরা রোগীরা লক্ষণ দেখা দেওয়ার কয়েক দিন আগে থেকে ও উপসর্গের বহিঃপ্রকাশের এক সপ্তাহ পরেও সংক্রামক হতে পারেন। তাই বলা যেতে পারে ফ্লুয়ে আক্রান্ত ব্যক্তির থেকে কোভিডে আক্রান্ত রোগী 'সুপার স্প্রে়ডার'।

আরও পড়ুন, Deadly Fungal Infection: মৃত্যুমুখে পড়তে পারেন ১০ লাখ! শরীরে বাসা বাঁধা ভয়ংকর ছত্রাক আপনাকে 'খেয়ে নিচ্ছে' ভিতর থেকে...

আরও পড়ুন, Birth control pills: মুঠো মুঠো বার্থ কন্ট্রোল পিল খাচ্ছেন? নিজেই ৩ গুণ বাড়াচ্ছেন নিজের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.