Long Covid in Children: শিশুদের ক্ষেত্রে এই দীর্ঘস্থায়ী কোভিডের লক্ষণগুলি প্রাপ্তবয়স্ক ও বড় শিশুদের থেকে অনেক আলাদা। মোট ৯০০-রও বেশি শিশুর উপর সমীক্ষা চালানো হয়।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারা দেশে যখন কোভিড ফের বাড়বাড়ন্ত, আক্রান্ত ৪০০০-এর গণ্ডি ছাড়িয়েছে, পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। ঠিক তখনই সামনে এল এক সমীক্ষা রিপোর্ট। যা রীতিমতো উদ্বেগজনক তো বটেই, শিশুসন্তানদের বাবা-মায়ের জন্য ভয়েরও বটে। সমীক্ষা বলছে, আপনার সন্তান হয়তো দীর্ঘ সময় ধরে কোভিডে ভুগছে! যা আপনি ঘুণাক্ষরেও বুঝতে পারছেন না!
শিশুদের মধ্যে দীর্ঘস্থায়ী কোভিডের উপসর্গ
RECOVER-এর উদ্যোগে একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে যে বয়স্ক ব্যক্তিদের তুলনায় ছোট বাচ্চাদের মধ্যে দীর্ঘস্থায়ী কোভিডের লক্ষণ। শিশু, প্রি-স্কুলার ও ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই দীর্ঘস্থায়ী কোভিডের লক্ষণগুলি প্রাপ্তবয়স্ক ও বড় শিশুদের মধ্যে আমরা যে লক্ষণ দেখে থাকি, তার থেকে অনেক আলাদা। বিশেষজ্ঞরা বলছেন, লক্ষণগুলির মধ্যে ২ বছরের কম বয়সী শিশুদের ঘুমের সমস্যা, অস্থিরতা, ক্ষুধা কম, নাক বন্ধ থাকা এবং ক্রমাগত কাশির সম্ভাবনা বেশি। ৩ থেকে ৫ বছর বয়সী শিশুদের শুকনো কাশির সঙ্গে দিনের বেলায় অস্বাভাবিক ক্লান্তিবোধ করার সম্ভাবনা বেশি।
স্কুল 'গোয়িং' ৬ থেকে ১১ বছর বয়সী শিশু এবং ১২ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যেও দীর্ঘস্থায়ী কোভিডের লক্ষণগুলি পরীক্ষা করা হয়েছিল। তার উপর ভিত্তি করেই এবার আরও ছোটো শিশুদের মধ্যে সমীক্ষা চালানো হয়। যেখানে উঠে আসে চাঞ্চল্যকর রিপোর্ট। দ্বিতীয় পর্যায়ে ৪৭২ জন শিশু এবং ৫৩৯ জন প্রি-স্কুল-বয়সী শিশুর উপর সমীক্ষা চালানো হয়। কমপক্ষে ৯০ দিন স্থায়ী কোভিড সংক্রমণের লক্ষণগুলি চিহ্নিত করেন গবেষকরা।
ভারতে কোভিডের বাড়বাড়ন্ত
সম্প্রতি ভারতে কোভিডের বাড়বাড়ন্তের পিছনে রয়েছে ওমিক্রের দুটি সাব-ভ্যারিয়ান্ট, LF.7 এবং NB.1.8.1। সঙ্গে রয়েছে নয়া স্ট্রেইন JN.1-ও, যাকে বলা হচ্ছে পিরোলা। করোনা আক্রান্তদের শরীরে সাধারণ ফ্লুয়ের মতো লক্ষণ-ই দেখা যাচ্ছে (তবে আলাদা কোথায়)। উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা, মাথাব্যথা, ক্লান্তি, অবসাদ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)