পিয়ালি মিত্র: বেহালা হত্যাকাণ্ড!
Add Zee News as a Preferred Source
নারকীয় হত্যাকাণ্ড:
বেহালা সখেরবাজার সুপারমার্কেটের সামনে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তিন যুবক ও এক ব্যক্তির বিরুদ্ধে। সকাল ৭টা নাগাদ ঘটনাটি হয়। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বাপি হালদারকে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আটক মৃতের বন্ধু ও তাঁর বাবা।
ঘটনার সূত্রপাত:
পুলিস সূত্রে খবর, বছর চব্বিশের দুই যুবক, বাপি অধিকারী এবং কৃষ্ণ জানা একটি জায়গায় বসে মদ্যপান করেন। আসর থেকে ওঠার সময় দু'জনের মধ্যে টাকা নিয়ে অশান্তি বাধে। বাগ্বিতণ্ডা কিছু ক্ষণের মধ্যে হাতাহাতির চেহারা নেয়। ওই সময় কৃষ্ণ তাঁর বাবা দীপু জানাকে ডেকে আনেন। এর পর বাবা-ছেলে মিলে বাপিকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।
কিছু ক্ষণের মধ্যে রক্তাক্ত হন বাপি। শরীরের বেশ কিছু জায়গায় গুরুতর চোট লাগে তাঁর। স্থানীয়েরা তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন, মৃত্যু হয়েছে ওই যুবকের। ওই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ। অভিযুক্ত দু’জনকেই বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
আরও পড়ুন: Basirhat Crime News: শ্বশুরের তীব্র কা*মের জ্বালা! লাগাতার দু'মাস পুত্রবধূকে ধ*র্ষ*ণ, ভোগ*দখল, স্বামীর মা*র! শেষে...
মৃতর পরিচয়:
মৃত যুবক পেশায় রঙ মিস্ত্রি । বাবা ছেলে কে আটক করেছে পুলিস। ঘটনাস্থলে আসছে হোমিসাইড শাখা।
কী ভাবে ঘটল?
পুলিস জানিয়েছে, সখেরবাজারেরই বাসিন্দা বাপি হালদার তিন বন্ধুর সঙ্গে শনিবার রাতে বাড়ি থেকে বের হন। সারারাত মদ্যপান করেন। ভোরের দিকেও মদ্যপান করে আসেন সখেরবাজারে। সেখানে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। ডায়মন্ড হারবার রোডের উপর এক বন্ধুকে তিনজন মিলে মারধর করতে শুরু করেন। তিনি সম্ভবত তাঁর বাবাকে ফোন করে ডাকেন।
ব্যক্তি এলাকায় পৌঁছে প্রতিশোধ নিতে বাপি হালদার-সহ তিনজনকে মারতে শুরু করেন। মারতে মারতে নিয়ে যান সুপারমার্কেটের ভিতর। রবিবার হওয়ায় মার্কেটে তখন লোকজন ছিল। দোকান বাজার শুরু হয়ে গেছিল। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই বাপি পড়ে যান ও জ্ঞান হারান। তাঁকে তড়িঘড়ি বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ডিএইচ রোডের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁদের জামা-কাপড়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, লাথি মারছিলেন ব্যক্তি, এমন হবে বুঝতে পারেননি।
আরও পড়ুন: Dilip Ghosh: 'মন্দির তো কারও বাপের নয়... যারা করছে এই ধরনের রাজনীতি ২৬-এ তারা জবাব পেয়ে যাবে..' বিস্ফোরক দিলীপ ঘোষ
আটক অভিযুক্ত:
পুলিস ঘটনাস্থলে পৌঁছে মৃতের বন্ধু ও তাঁর বাবাকে আটক করেছে। নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। যে জায়গায় এই ঘটনা হয়েছে, সেখানে ট্র্যাফিক পুলিশের অফিস রয়েছে, কিন্তু তারপরও এমন ঘটনা কেন কারও চোখে পড়ল না। প্রকাশ্যে এভাবে একজনকে পিটিয়ে খুন করা হল, তা কেউ দেখলই না, সে নিয়ে প্রশ্ন উঠছে।
পুলিস সূত্রে খবর, খুনের তথ্যপ্রমাণ জোগাড়ের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ঘটনাস্থলের ভিডিয়োগ্রাফি করা হয়েছে। অন্য দিকে, এই খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)