)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'এ হল এক অগ্নিপরীক্ষা'। ভোটে ভরাডুবির পর মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তাঁর স্পষ্ট বার্তা, 'সোনা যেমন আগুনে পুড়ে ঘাঁটি, তৃণমূলের সর্বস্তরের সৈনিককে এই অগ্নিপরীক্ষা মাধ্যমে আরও শক্তিশালী হয়ে উঠবে হবে'।
আজ, বৃহস্পতিবার বিকেলে কালীঘাটে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ছিলেন অভিষেকও। এরপর রাতে ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন, 'কেন এই আক্রমণ? কখনও ভেবে দেখেছেন? কেন হিংসা, কেন লুঠপাঠ, কেন এই গুন্ডামি, কেন ভাঙচুর? বিজেপি খুব ভালো করে জানে, বাংলার মানুষের শক্তি কতটা। যারা কাপুরুষের মতো অন্ধকারে হামলা চালায়, তারা আসলে আপনার সাহসের মোকাবিলা করতে ভয় পায়। তারা জানে লুঠপাট করে ক্ষমতায় এসেছে'।
অভিষেকের কথায়, 'জয় বা পরাজয় রাজনীতির অঙ্গ। জয়ী হওয়ার প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠা তাদের চারিত্রিক দুর্বলতা বহিঃপ্রকাশ। আমাদের ১০ জন সহকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে বিজেপি হার্মাদ, জল্লাদরা। এই দশজনের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের আত্মত্যাগ আমাদের পিছু হঠার কারণ হতে পারে না। বরং তাদের দেখা স্বপ্নগুলি পূরণ করাই হবে আমাদের অন্যতম দায়িত্ব ও আগামীদিনের শপথ।মনে রাখবেন তৃণমূল কংগ্রেস এমন একটা দল যাদের জন্ম হয়েছে রাজপথের ধূলোয়, আন্দোলনের মাধ্যমে, লড়াইয়ের ময়দানে, হার মানা মানসিকতা মাধ্যমে'।
অভিষেকের সাফ কথা, 'যেভাবে লুঠ করা দেখেছি, আমরা বিশ্বাস করি এই রায় মানুষের রায় হতে পারে না। মানুষ যা রায় দেবে, মাথা পেতে নেব। আমাদের কোনও অসুবিধা নেই। সে আশি হতে পারে, আট হতে পারে, ধস হতে পারে.পঞ্চাশ হতে পারে, দুশো হতে পারে। কিন্তু একশোর বেশি আসনে, কাউন্টির দিন একতরফা লুঠ করেছে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে'। জানান, 'আমরা বিচার চাইব। আমি ইতিমধ্যেই দাবি করেছি, কাউন্টিং সেন্টারের ফুটেজ প্রকাশের করার দাবি করেছি'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)