Tajpur Sea Port: আদানিরা বাদ! তাজপুর সমুদ্র বন্দর নিয়ে ফের নতুন করে টেন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর..

Tajpur Sea Port:  জল্পনা চলছিল,  বন্দরের কাজ শেষ পর্যন্ত আদানিদের হাতে থাকবে তো? অবশেষে সেই জল্পনাই সত্যি হল।

তনুময় ঘোষাল | Updated By: Jun 3, 2025, 11:41 PM IST
Tajpur Sea Port: আদানিরা বাদ! তাজপুর সমুদ্র বন্দর নিয়ে ফের নতুন করে টেন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর..
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: আশঙ্কা ছিলই। তাজপুর সমুদ্র বন্দর প্রকল্প শেষপর্যন্ত হাতছাড়া হয়ে গেল আদানিদের!  মন্ত্রিসভার বৈঠকে পর মুখ্য়মন্ত্রী জানিয়ে দিলেন,  তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির প্রকল্প থেকে সরানো হয়েছে আদানি গোষ্ঠীকে।  আগামী সোমবার এই প্রকল্পের জন্য নতুন করে টেন্ডার ডাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  North Bengal Flood: লাগাতার বৃষ্টিতে বন্যার ভ্রুকুটি! মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গে যাচ্ছেন সেচমন্ত্রী...

পূর্ব মেদিনীপুরের তাজপুরে সমুদ্র বন্দর তৈরি পরিকল্পনা করেছে রাজ্য সরকার। খরচ প্রায় ১৫ হাজার কোটি টাকা। কারা পাবে দায়িত্ব? ২০২০ সালের অক্টোবর মাসে রাজ্য সরকার গ্লোবাল টেন্ডার ডাকা হয়। টেন্ডারের মাধ্যমেই এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়  আদানি গোষ্ঠীকে। এরপর নিয়মাফিক দরপত্র জমা দেওয়া তারা। সে বছরই  বিজয়া সম্মিলনীর 'লেটার অফ ইন্টটেন্ট'-ও তুলে দেয় রাজ্য সরকার। কিন্তু তিন বছরেও কাজ শুরু হয়নি।

নবান্ন সূত্রে খবর, তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য় স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশ ও জাহাজ মন্ত্রকের কাছ থেকে ছাড়পত্র চেয়েছিল রাজ্য। কিন্তু আদানি গোষ্ঠী প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি। ফলে ছাড়পত্রও তো মেলেইনি, তারউপর ২০২৩ সালে হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার রীতিমতো অস্বস্তিতে পড়ে আদানিরা। তখন জল্পনা চলছিল,  বন্দরের কাজ শেষ পর্যন্ত আদানিদের হাতে থাকবে তো? অবশেষে সেই জল্পনাই সত্যি হল।

আরও পড়ুন:  Rajarhat Accident: মাথায় হেলমেট নেই! প্রেমিকের কাছে স্কুটি চালানো শিখতে গিয়ে ছিটকে পড়ে শেষ তরুণী...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.