Ahmedabad Plane Crash: আমদাবাদের ভয়ংকর বিমান দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকপ্রকাশ, অভিষেকের স্বচ্ছ তদন্তের দাবি...

Mamata Bandyopadhyay's reactions on Ahmedabad Plane Crash: ভয়াবহ বিমান দুর্ঘটনা (Plane Crashes in Ahmedabad) গুজরাটের মেঘানিনগরে। বিমানে ছিলেন ২৪২ জন যাত্রী। 

নবনীতা সরকার | Updated By: Jun 12, 2025, 05:14 PM IST
Ahmedabad Plane Crash: আমদাবাদের ভয়ংকর বিমান দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকপ্রকাশ, অভিষেকের স্বচ্ছ তদন্তের দাবি...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ভয়াবহ বিমান দুর্ঘটনা (Plane Crashes in Ahmedabad) গুজরাটের মেঘানিনগরে। বিমানে ছিলেন ২৪২ জন যাত্রী। কোনও যাত্রীরই বেঁচে থাকার আশা নেই বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভয়াবহ দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ফেসবুকে তিনি লিখলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাত্রীরা যেন সুস্থ থাকেন।’ 

এআই ১৭১ নম্বরের এই বিমানটি (Air India) দুপুর ১টা ১০ মিনিটে আমেদাবাদের বিমানবন্দর থেকে ওড়ে। ওড়ার কিছুক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায়। তীব্র অভিঘাতে ভেঙ্গে পড়ে বিমানটি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করারা চেষ্টা করা হচ্ছে। বিমানে ২০০ বেশী যাত্রী ছিলেন। আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Add Zee News as a Preferred Source

 

আরও পড়ুন: UPI transaction new rules: GPay Phone pay Paytm বদলে যাচ্ছে! বারবার ব্যালেন্স চেক নয়, টাকা পাঠালে কাটা যাবে টাকাও...

এদিকে এমন ভয়াবহ দুর্ঘটনার খবর পেতেই নিজের ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার আমি মর্মাহত। নিঃসন্দেহে এই ঘটনা দুঃখজনক। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি, বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন যাত্রীরা সুস্থ থাকেন।’

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) তাঁর সমাজ মাধ্যমের পাতায় এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।

এই হৃদয়বিদারক ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ভারত সরকারকে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করার দাবি জানাচ্ছি।

আহতদের দ্রুত আরোগ্য এবং শোকাহতদের এই বিশাল ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি কামনা করছি।

 

আরও পড়ুন: Meghalaya Missing Couple: 'পারলে আমিই ওকে ফাঁসিতে ঝোলাব!', 'স্বামীহন্তা' সোনমের ভাই গোবিন্দ ফুঁসছে রাগে...

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 
 

 

 

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.