BJP's Sankalp Patra: বেকারভাতা মাসে ৩০০০ টাকা, মহিলাদের মাসে ৩০০০ টাকা, মহিলাদের যাতায়াত ফ্রি, বাংলায় সপ্তম পে কমিশন

Amit Shah Releases BJP's Sankalp Patra: তৃণমূলের দুঃস্বপ্নের সরকার শেষ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয়, ভেদাভেদ, দুর্নীতিকে প্রতিষ্ঠা করতে উঠেপড়ে লেগেছেন। এবার মিলবে ভরসা-- আইনি রাজের ভরসা, সুরক্ষার ভরসা, কাজের ভরসা।

সৌমিত্র সেন | Updated By: Apr 10, 2026, 02:33 PM IST
BJP's Sankalp Patra: বেকারভাতা মাসে ৩০০০ টাকা, মহিলাদের মাসে ৩০০০ টাকা, মহিলাদের যাতায়াত ফ্রি, বাংলায় সপ্তম পে কমিশন
বিজেপির সংকল্প পত্রে রাজ্যের জন্য ভিন্ন রোড ম্যাপ। ব্যাখ্যা করলেন অমিত শাহ।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংকল্পপত্র (Sankalp Patra)প্রকাশ করল বিজেপি (Bharatiya Janata Party)। আজ, শুক্রবার অমিত শাহ প্রকাশ করলেন বিজেপি'র সংকল্পপত্র (Amit Shah releases BJP’s Sankalp Patra)। অমিত শাহ (Amit Shah) দলের সংকল্পপত্র (BJP’s Sankalp Patra) প্রকাশ করতে গিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) আগে যেন কল্পতরু হলেন। বাংলার জন্য একরাশ পরিকল্পনার কথা জানালেন।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: AIMIM AJUP Alliance BIG BREAKING: ভোটবঙ্গে জোটভঙ্গ; হুমায়ুনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করল 'মিম', কেন সংঘাত 'আম জনতা উন্নয়ন পার্টি'র সঙ্গে?

নববর্ষেই সংকল্প 

অমিত শাহ প্রকাশ করলেন সংকল্প পত্র। বললেন, বাম জমানা থেকে মুক্তির আশায় বাংলার মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিল। কিন্তু অনুপ্রবেশ, সিন্ডিকেটের মাধ্যমে তৃতীয় ম‍্যান্ডেট হাসিল করে তারা। বাংলার মানুষ একন মন থেকে পরিবর্তন চাইছেন। গত ১০ বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়ন কী কাজ করা যায়, তার প্রমাণ মিলেছে। কাশ্মীর থেকে কন্যা কুমারী পর্যন্ত সকলের আশা পূরণ করেছেন তিনি। বিকশিত ভারত হয়েছে। কিছুদিন আগে আমাদের চার্জশিট বাংলা মানুষের সামনে রেখেছি। ভরসার শপথ এই সংকল্প পত্র। কী ভাবে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তার রোড ম‍্যাপ এই ভরসা পত্র। হারিয়ে যাওয়ার বাংলার অস্মিতাকে ফিরিয়ে আনার সংকল্প এটি। ১৫ এপ্রিল নববর্ষের দিন এই সংকল্প পত্র প্রচার শুরু হবে।

তৃণমূলের দুঃস্বপ্ন

তৃণমূলের দুঃস্বপ্নের সরকার শেষ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিন দফা ভয়, ভেদাভেদ, দুর্নীতিকে প্রতিষ্ঠা করতে উঠেপড়ে লেগেছিলেন। এই ভরসা আইনি রাজের, এই ভরসা সুরক্ষার, এই ভরসা কাজের। আমাদের সরকার অনুপ্রবেশবিরোধী। বাংলার সীমান্ত অনুপ্রবেশের জন্য সিল হবে। কোনো গরু যাতে পাচার না হয়, তা নিশ্চিত করা হবে। কলকাতার মানুষের মনেও সেই ভয়, আমরা ভরসা দিয়ে বলছি, আমরা ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্টের মাধ্যমে সব খুঁজে বের করব। 

কী কী আছে সংকল্পপত্রে

অমিত শাহ জানান, আমরা সরকারি কর্মীদের ডিএ নিশ্চিত করব। মহিলাদের অবস্থা খুব শোচনীয়। প্রতি মাসে সব মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার দেব। কেন্দ্রীয় সরকারি স্কিম দেওয়া হবে। আয়ুষ্মান ভারত চালু হবে। 

আরও পড়ুন: SIR in Bengal: বিগ! 'এসআইআর' ইস্যুতে আবার সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে তৃণমূল; কবে? রইল বড় আপডেট

শ্বেতপত্র প্রকাশ

টিমসির দুর্নীতি বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করা হবে। যারা যারা টাকা খেয়েছে তাদের জেলযাত্রা নিশ্চিত করা হবে। আইন-ব‍্যবস্থা কী ভাবে নিম্নমুখী করা হয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করা হবে। হিংসার বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ।

মহিলাদের জন্য

মহিলার সুরক্ষায় পুলিসে হবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। মহিলাদের স্বাস্থ্যের জন্য institutional delivery, free cancer screening হবে। ১ কোটি রোজগার নিশ্চিত। স্টার্টআপে উৎসাহ, ক্ষুদ্র ব্যবসার প্রসার। পুলিস-সহ সমস্ত ক্ষেত্রের মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ। মহিলা থানা হবে। মহিলারদের সুরক্ষা নিশ্চিত। কখনো বলতে হবে না, কেন রাত করে বেরোলেন। দুটো মাতঙ্গিনী হাজরা ব‍্যাটেলিয়ন হবে। সব বাসে মহিলাদের বিনা পয়সায় যাত্রা নিশ্চিত করা হবে। সন্দেশখালির ঘটনা একটি উদাহরণ হিসাবে দেখে, একজন মহিলা জজের নেতৃত্বে বিচার সুনিশ্চিত করা, যাতে এরকম না ঘটে তা নিশ্চিত করা হবে। 

কৃষকদের জন্য

আম ও আলু চাষিদের জন‍্যও রয়েছে ভাবনা। পুরনো চা-বাগানের পুনর্জীবন হবে। দার্জিলিং চা-কে আবার বিশ্ববাজারে তুলে ধরা হবে। পাট শিল্পে আধুনিকীকরণ হবে। কৃষকদের বছরে ৯ হাজার টাকা। কৃষকদের ধান ৩১০০ টাকা দরে কেনা হবে। 

উত্তরবঙ্গে

উত্তরবঙ্গ সর্বদা উন্নয়ন থেকে পিছিয়ে সেখানে AIMS, IIT, Fashion design institute করে উন্নয়ন। হবে বন্দেমাতরম মিউজিয়াম। এই বন্দেমাতরম মিউজিয়ামকে সামনে রেখে বাংলার সংস্কৃতির বিকাশ হবে।

অনুপ্রবেশ

সরকারে এলেই ৪৫ দিনেই যত জমি প্রয়োজন সীমান্ত কাঁটাতারের বেড়ার জন্য দেওয়া হবে। কয়লা, বালি অবৈধ কারবার বন্ধ করতে প্রথম ১০০ দিনের মধ্যেই রোড ম‍্যাপ রাখা হবে। অনুপ্রবেশকারীদের অবৈধ জমি দখল আধুনিক ব্যবস্থার মাধ্যমে হটানো হবে অসমের মতো। 

আরও পড়ুন: West Bengal Assembly Election 2026: ভোটের মুখে বিরাট ভাঙন তৃণমূলে; ৪০০ পরিবারের এক লপ্তে TMC ছেড়ে বিজেপি'তে যোগ

চার যোজনা

স্থায়ী কাজ, যোগ্যতার নিরিখে চাকরির যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা, খেলো ইন্ডিয়া সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করেছে। চারটি যোজনায় জোর দেওয়া হবে। 

আরও অনেক কিছু

কলকাতা মেট্রোয় ১০০ ট্রেন বৃদ্ধি করে কলকাতার যান চলাচল ব্যবস্থার উন্নয়ন। ১ বছরে ৬১ জমি দিয়ে সমস‍্যা সমাধান করা হবে! এতদিন জমি না দেওয়ার কারণে যা হয়নি। সিন্ডিকেট শেষ করে শিল্প হবে। সিঙ্গুরে শিল্প-পার্ক হবে। 50 শতাং থাকবে MSmE-র জন্য, পুরনো বন্ধ মিল, জুট মিল চালু করে নতুন কর্মসংস্থান। যারা পেপার লিকের কারণে চাকরির সুযোগ থেকে বঞ্চিত তাঁদের ৫ বছর চাকরির ছাড় দেওয়া হবে। যাঁরা গ্র্যাজুয়েট করে বসে আছেন, তাঁদের ৩ হাজার করে টাকা দেওয়া হবে মাসে। উত্তরবঙ্গ নতুন ক‍্যান্সার হাসপাতাল হবে, সুন্দরবন এবং জঙ্গলমহলে ৩০০ আসনের আধুনিক হাসপাতাল।  মিড ডে মিলের বিকাশ হবে। সব শিক্ষকদের রেগুলার হিসেবে নিয়োগ করা হবে। গঙ্গাসাগর মেলা, মাহেশ মেলা আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা হবে। সব ঘরে সোলার রুফটপ প্রকল্প
এসসি-এসটিদের উন্নয়নে রোড ম‍্যাপ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.