Anubrata Mondal: 'রাতে অনেক ওষুধ খাই তো', অডিয়ো বিতর্কে তৃণমূলের রাজ্য সভাপতিকে চিঠি অনুব্রতের..

Anubrata Mondal:  'পুলিসকে গালি দেওয়ার কথা আমি ভাবতেই পারি না। পুলিস যদি কেউ গালি দেয়, আমি তাঁকে অপমান করি। এটা আমার বরাবরের স্বভাব'।

তনুময় ঘোষাল | Updated By: May 30, 2025, 06:19 PM IST
Anubrata Mondal: 'রাতে অনেক ওষুধ খাই তো', অডিয়ো বিতর্কে তৃণমূলের রাজ্য সভাপতিকে চিঠি অনুব্রতের..

জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্যুরো: 'নিজের রাগ সামলাতে পারিনি'। অডিয়ো বিতর্কে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে চিঠি লিখে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। জি ২৪ ঘণ্টাকে এক্সক্লুসিভ সাক্ষাত্‍কারে বললেন, 'পুলিসকে গালি দেওয়ার কথা আমি ভাবতেই পারি না। পুলিস যদি কেউ গালি দেয়, আমি তাঁকে অপমান করি। এটা আমার বরাবরের স্বভাব'।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Anubrata Mondal: 'কাজলের লোক, রেকর্ডিং করছিস আমি জানি!', IC-কে ফোনে অশ্রাব্য গালিগালাজেই বিপাকে কেষ্ট...

অনুব্রত বলেন,  'পুলিসের যখনই সে কোন SP হোক, ACP হোক, SDPO হোক, যারা আমাকে যখনই যা বলেছেন, একে ডেকে দিন, আমি ডেকে দিয়েছি। পুলিসের আমি সবসময় দাঁড়িয়েছি। আমি দুঃখিত'। তাঁর দাবি, 'আমি রাতে অনেক ওষুধ খাই তো। দশটার সময়ে ঘুমিয়ে যাই। ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময়ে ঘুমটা ভেঙে গিয়েছে, তখনই দলীয় কর্মীদের মার খাওয়ার খবর আসে। খুব ভালো ছেলে। ওর বাবা আমাদের দল করত,  ও দল করে। নিরীহ ছেলে। মেরে পা ভেঙে দিয়েছে। আমার মনটা খুব খারাপ'। 

অনুব্রতের কথায়, 'আমি আইসিকে ফোন করে, চাঁদুও বলেছে, তা়ড়াতাড়ি গিয়ে ছেলেটাকে হাসপাতালে নিয়ে যান। তিনি আমাকে অন্য ধরণের কথা বলেছে, সেটা বলতে রাজি নই। নিজের রাগ সামলাতে পারিনি, স্বাভাবিক আমি বলেছি। আমি দুঃখিত। আমি ক্ষমাপ্রার্থী। আমার মুখ থেকে একথা বেরনো উচিত নয়'।

এদিকে অডিয়ো বিতর্কে জেরে নিরাপত্তা কমল অনুব্রতে। ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান বীরভূমের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। সঙ্গে অতিরিক্ত আরও ৪ পুলিসকর্মীও থাকতেন। সেই বাড়তি পুলিসি নিরাপত্তা এবার প্রত্যাহার করে নেওয়া হল।

আরও পড়ুন:  Anubrata Mondal: আইসি-কে ফোনে গালমন্দ, দলের চাপে ক্ষমা চাইলেন কেষ্ট! তবে বিতর্ক চলছেই...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.