Asha Workers agitation: অতিরিক্ত ১০০০ টাকা বেতন, সঙ্গে মোবাইল রিচার্জের জন্যও... কর্মবিরতি প্রত্যাহার আশাকর্মীদের...

Asha Workers agitation:   কর্মবিরতি প্রত্যাহার করলেও আন্দোলন থেকে সরছেন না আশাকর্মীরা।

তনুময় ঘোষাল | Updated By: Feb 6, 2026, 07:47 PM IST
Asha Workers agitation:  অতিরিক্ত ১০০০ টাকা বেতন, সঙ্গে মোবাইল রিচার্জের জন্যও... কর্মবিরতি প্রত্যাহার আশাকর্মীদের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বাস্থ্য ভবনে হেলথ মিশনের ডিরেক্টরের সঙ্গে বৈঠকে মিলল সমাধান সূত্র। ৪৭ দিনের মাথায় অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন আশাকর্মীরা। তবে ১৫ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: RG Kar case: আর জি করে দুর্নীতির অভিযোগ তোলা সেই আখতার আলির বিরুদ্ধেই এবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা!

স্বাস্থ্য ভবনে বৈঠকে মিলল সমাধান সূত্র
--
বাজেটে বরাদ্দ অতিরিক্ত ১০০০ টাকা পাবেন আশাকর্মীরা।
মোবাইল রিচার্জের জন্য অতিরিক্ত ৩৫০ টাকা করে দেওয়া হবে

বেতন বৃদ্ধিসহ-সহ  আট দফা দাবিতে আন্দোলনে আশাকর্মীরা। ২৩ ডিসেম্বর থেকে চলছিল লাগাতার কর্মবিরতি। গত ২১ জানুয়ারি আশাকর্মীর স্বাস্থ্যভবন অভিযানকে কেন্দ্র করে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে।  হাওড়া, শিয়ালদহ, সল্টলেক-সহ বিভিন্ন রীতিমতো ব্যারিকেড মিছিল আটকানোর চেষ্টা করলে,  পুলিসের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেঁধে যায় বিক্ষোভকারীদের। কোথাও কোথাও প্রতিবাদে চলে পথ অবরোধও।

সন্ধ্যায় স্বাস্থ্যভবনে স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে বৈঠক করে আশাকর্মীদের প্রতিনিধিদল। ঘণ্টা খানেকের বেশি সময় ধরে চলা সেই বৈঠকে অবশ্য সমাধান সূত্র মেলেনি।  কর্মবিরতির সিদ্ধান্তেই অনড় ছিলেন আশাকর্মীরা। তাঁরা জানিয়ে দেন, তাঁদের ভাতা বৃদ্ধির বিষয়ে কোনও সন্তোষজনক বার্তা দিতে পারেনি স্বাস্থ্য ভবন। ফলে আন্দোলন চলবে।

সন্ধ্যায় স্বাস্থ্যভবনে স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে বৈঠক করে আশাকর্মীদের প্রতিনিধিদল। ঘণ্টা খানেকের বেশি সময় ধরে চলা সেই বৈঠকে অবশ্য সমাধান সূত্র মেলেনি।  কর্মবিরতির সিদ্ধান্তেই অনড় ছিলেন আশাকর্মীরা। তাঁরা জানিয়ে দেন, তাঁদের ভাতা বৃদ্ধির বিষয়ে কোনও সন্তোষজনক বার্তা দিতে পারেনি স্বাস্থ্য ভবন। ফলে আন্দোলন চলবে।

এদিকে গতকাল বৃহস্পতিবার বিধানসভা অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বাজেটে আশাকর্মীর ভাতা হাজার টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটিও পাবেন আশাকর্মীরা। ধু তাই নয়, কর্তব্য়রত অবস্থায়  মৃত্যু হলে, পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা সাহায্যও দেবে রাজ্য সরকার।  বাজেট শেষে মুখ্যমন্ত্রী বলেন,  'আশা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি পাওয়া উচিত। এটা একটা প্রজেক্ট। আমি যখন ক্ষমতায় আসি তখন ৮০০ টাকা করে দেওয়া হত। একটা ইনসেনটিভ পায়। মাইনে বন্ধ করে দিয়েছিল। সেখান থেকে আমরা ওদের মাইনে বাড়ালাম। মাতৃত্বকালীন ছুটিও পাবে'।

চলতি বছরের এপ্রিল থেকে বর্ধিত ভাতা পাবেন রাজ্যের আশাকর্মীরা। সঙ্গে অন্য়ন্য় রাজ্য সরকারি কর্মীদের মতোই ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি। এপ্রিল মাস থেকে তা কার্যকর হচ্ছে। এখন রাজ্যে আশাকর্মীরা মাসে ৫২৫০ টাকা ভাত পান। এবার যা বেড়ে হবে ৬২৫০ টাকা। 

আরও পড়ুন:  West Bengal Assembly TMC Vs BJP: 'আপনি আসলে কার ছেলে?' বিধানসভায় বাবাকে নিয়ে বেনজির টানাটানি!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.