Public Vehicles: 'অটো চলার রুটে বাস চলবে কেন? দাদাগিরি, শাসানি!' আসরে পরিবহণ মন্ত্রী...

Bus Auto Route: এই দুইয়ের জাঁতাকলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। বাইপাস লাগোয়া পিকনিক গার্ডেন এলাকা থেকে ধর্মতলা যাওয়ার বাস এবং অটো একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় বাড়ে ভোগান্তি। 

দেবস্মিতা দাস | Updated By: May 23, 2025, 05:53 PM IST
Public Vehicles: 'অটো চলার রুটে বাস চলবে কেন? দাদাগিরি, শাসানি!' আসরে পরিবহণ মন্ত্রী...
ফাইল ছবি

অয়ন ঘোষাল: শহরে ফের অটোর দাদাগিরি। অটো চলার রুটে বাস চলবে কেন? এই যুক্তি খাড়া করে বাস কন্ডাক্টরকে মারধর। শাসানি। আসরে পরিবহন মন্ত্রী। ৩৯ নম্বর রুটের একটি বাস সকাল সাড়ে ৯ টা নাগাদ পিকনিক গার্ডেন থেকে পার্ক সার্কাস হয়ে হাওড়া স্টেশন যাচ্ছিল।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Fake Medicine: গ্যাসের ট্যাবলেট, চোখের ড্রপ, প্যারাসিটামল! ফেল ১৯৬ ওষুধ, তালিকায় কোন কোন জরুরি মেডিসিন...

পার্ক সার্কাস লোহা পুলের কাছে ধর্মতলা - পার্ক সার্কাস রুটের অটো স্ট্যান্ড। অভিযোগ, সেই স্ট্যান্ডের সামনে বাস আসতেই অটো চালকরা বাস ঘিরে ফেলেন। শুরু হয় গালিগালাজ। বাসের কন্ডাক্টরের গায়ে হাত তোলা হয়। প্রতিবাদে ৩৯ নম্বর রুটের সমস্ত বাস রাস্তা থেকে প্রত্যাহার করে মালিক সংগঠন। 

অটো চালক ইউনিয়নের পাল্টা দাবি, রাইফেল রেঞ্জ রোড দিয়ে ৩৯ নম্বর রুটের বাস চলার কথাই নয়। তাও জোর করে দিনের পর দিন পাশের রাস্তার বদলে এই রুট দিয়েই বাস চালানো হচ্ছে। একটা বাস একগুচ্ছ যাত্রী নিয়ে চলে যাচ্ছে। তাদের পেটের ভাত কেড়ে নেওয়া হচ্ছে। তারাও পাল্টা বাস রুটের বেআইনি ব্যবহারের প্রতিবাদে আজ রুটের সমস্ত অটো বন্ধ রাখেন। 

বিষয়টি জানার পর আসরে নামেন পরিবহন মন্ত্রী। সমস্যা হলে আলোচনা করুন। জোর করে বাস বন্ধ করে দেওয়ার অধিকার কারুর নেই। কিছু সমস্যা হতেই পারে। বাস এবং অটো তাদের পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আমি ট্র্যাফিক কর্তাদের নির্দেশ দিয়েছি। ওখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে আজই রিপোর্ট দিতে বলেছি। যাত্রীরা যার যার পছন্দ মতো বাস অথবা অটো যেটায় ইচ্ছা উঠবেন। এক্ষেত্রে কারুর কোনোটায় বাধা দেওয়ার কোনও অধিকার নেই। 

আরও পড়ুন, Government Employees Salary: ডবল ধামাকা! ২৫ শতাংশ DA তো আছেই, সরকারি কর্মীদের এবার বাড়ছে বেতন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.