জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছাব্বিশে বিজেপির সংকল্পপত্র। 'বিজেপি ১২ বছর কত চাকরি দিয়েছে? কটা প্রতিশ্রুতি পূরণ করেছে'? অমিত শাহকে পালটা প্রশ্ন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'বাংলাকে ছোট করছে। বাঙালির উপর বিজেপি অত্যাচার নতুন কিছু নয়। গত এক বছর ধরে দেখে আসছি। বিজেপিশাসিত রাজ্যগুলিতে কেউ বাংলায় কথা বললে কেউ নিজের পছন্দের খাবার খেলে, বাড়িতে বাংলায় কথা বললে, অসমের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন, বাংলায় কথা বললে জেলে ঢুকিয়ে দাও'।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: BJP's Sankalp Patra: বেকারভাতা মাসে ৩০০০ টাকা, মহিলাদের মাসে ৩০০০ টাকা, মহিলাদের যাতায়াত ফ্রি, বাংলায় সপ্তম পে কমিশন
অভিষেক বলেন, 'আমি আশা করেছিলাম যেভাবে SIR-র নাম নির্বাচন কমিশন ও বিজেপি বাংলায় প্রহসন চালিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এসে আগে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবে, তারপর বক্তব্য শুরু করবে। তিনি ক্রনোলজির কথা বলেছিলেন। ডিটেক্ট, ডিলিট, ডিভোটের কথা বলেছিলেন। SIR হচ্ছে ডিটেক করার প্রথম ধাপ। ওর কথা অনুযায়ী'।
অভিষেকের বক্তব্য়, 'প্রথম যে তালিকা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল, সেখানে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। পরবর্তী কালে ৬ লক্ষ নাম বাদ গিয়েছিল। আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় অমীসাংসিত যে নামগুলি ছিল, সেখানে পরবর্তীকাল সাতাশ লক্ষ নাম বাদ গিয়েছিল। সবমিলিয়ে ৯০ লক্ষের বেশি নাম বাংলা থেকে বাদ দিয়েছে'।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, 'কার্যত স্বীকার করেছেন, বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে, তাহলে বাংলা দিল্লি এবং গুজরাত থেকে পরিচালিত হবে। তার মানে কলকাতা বাংলাদেশ! বাংলাকে বাংলাদেশে দৃষ্টিভঙ্গিতে দেখেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন'। তাঁর প্রশ্ন, 'বাংলাকে যদি বাংলাদেশ পরিচালনা করে, তাহলে দিল্লিতে শেখ হাসিনা কী করছে? শেখ হাসিনা স্ট্যাটাস কী? তিনি কী অনুপ্রবেশকারী, শরণার্থী? বাংলাদেশে যখন হিন্দুদের উপরে অত্যাচার হয়েছিল, কী পদক্ষেপ নিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার'?
অভিষেকের কটাক্ষ, 'সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আপনার পাশে বসে রয়েছে। কারও বিরুদ্ধে ৫-৬টি করে মামলা। যাদের বিরুদ্ধে জনসমক্ষে প্রমাণ রয়েছে, তাঁদের নিয়ে লড়াই করবেন? শুভেন্দু, প্রেমা খাণ্ডু, হিমন্ত, নারায়ণ রানেকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই? লোক হাসানো'!
আরও পড়ুন: BJP's CM Candidate: ক্ষমতায় এলে কে হবেন বিজেপি'র মুখ্যমন্ত্রী? পরিষ্কার বলে দিলেন অমিত শাহ; কী বললেন?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)