Bus Strike withdraw: লালবাজারে বৈঠকে কাটল জট, বাস ধর্মঘট আপাতত স্থগিত...

Bus Strike withdraw:: পুলিসি জুলুমের অভিযোগ। সঙ্গে সংযোগ পোর্টাল বন্ধের মতো বেশ কয়েকটি দাবিও। আগামীকাল বৃহস্পতিবার থেকে ৭২ ঘণ্টা রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিলে বাস ও মিনিবাস মালিকদের ৬ সংগঠন।

তনুময় ঘোষাল | Updated By: May 21, 2025, 11:17 PM IST
Bus Strike withdraw: লালবাজারে বৈঠকে কাটল জট, বাস ধর্মঘট আপাতত স্থগিত...

অয়ন ঘোষাল: লালবাজারে পুলিস কমিশনারের সঙ্গে বৈঠকে শেষপর্যন্ত বরফ গলল। মিলল সমাধানসূত্রও। আপাতত ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন বাস ও মিনি বাসমালিকরা। আগামীকাল, বৃহস্পতিবার বাস চলবে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  JEMAS: জয়েন্টে সফল কারা? ফের নতুন করে তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের!

পুলিসি জুলুমের অভিযোগ। সঙ্গে সংযোগ পোর্টাল বন্ধের মতো বেশ কয়েকটি দাবিও। আগামীকাল বৃহস্পতিবার থেকে ৭২ ঘণ্টা রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিলে বাস ও মিনিবাস মালিকদের ৬ সংগঠন। ধর্মঘটে হলে চরম ভোগান্তিতে পড়তে হত সাধারণ মানুষকে। পরিস্থিতি বুঝে তত্‍পর হয় রাজ্য সরকার। কিন্তু বাস মালিকদের সঙ্গে পরিবহণ দফতরের শীর্ষ কর্তাদের দফায় দফায় বৈঠকেও সমাধান সূত্রে মেলেনি। সিদ্ধান্তেই অনড় ছিলেন বাসমালিকরা।

আজ, লালবাজারে বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে ডাকেন কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা। ছিলেন পরিবহণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সৌমিত্র মোহনও। বৈঠক শেষে বাস মালিক সংগঠনের তরফে জানানো হয়, আলোচনার বিষয় যা ছিল, পুলিসের কেস আর সংযোগ পোর্টালকে বন্ধ রাখতে হবে। তাঁরা আশ্বস্ত করেছেন পুলিসের কেস কমাবে এবং সংযোগ পোর্টালে সেপ্টেম্বর পর্যন্ত নজরদারিতে রাখবেন। কিন্তু চালু করবে হয়তো এরমধ্যেই। লোক আদালত চালু করা হবে। ৩৫ শতাংশ কেস লোক আদালতে মেটানো হবে। ধর্মঘট থেকে সরে দাঁড়াচ্ছি'।

আরও পড়ুন:  Kolkata Srinagar Flight: পর্যটকরা 'লক্ষ্মী'! খুলছে এয়ারপোর্ট, ১৬ জুন থেকে ফের শুরু কলকাতা-শ্রীনগর ফ্লাইট...

পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী বলেন, ১৫ বছরের বেশি পুরনো বাস চালানো যাবে না। যেটা NGT-র নির্দেশ আছে। আইনতভাবে বাস সংগঠনের পক্ষেই কোর্টে আমাদের মতামত জানিয়েছি। বিভিন্ন টোলপ্লাজার নিয়ে দাবি তুলেছিল। টোলপ্লাজার বারবার টোল দিতে হয়।  এটা কেন্দ্রীয় সরকার দেখে, তাদের নিয়েও বৈঠক করেছি। তারা দাবি করেছিল, পুলিস প্রশাসনের মাধ্যমে প্রচুর কেস, বাস মালিকদের বিপক্ষে যাই। অনেক জরিমানা হয়, সেগুলি কমানো যায় কিনা, যে কেসগুলি আছে সেই কেসগুলি নিয়ে আমরা বিবেচনা করছি'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.