Kolkata High Court: চিকিৎসক শান্তনু সেনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল গত সপ্তাহে যে নির্দেশ দিয়েছিল, সোমবার তা খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতের পর্যবেক্ষণ, কী কারণে রেজিস্ট্রেশন বাতিল করা হলো, কাউন্সিলের তা জানানো উচিত ছিল।

অর্ণবাংশু নিয়োগী: কলকাতা হাইকোর্টে অবশেষে স্বস্তি পেলেন শান্তনু সেন (Santanu Sen)। তাঁর রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। মেডিক্যাল কাউন্সিল নির্দেশ খারিজ করল আদালত। নির্দেশ দেওয়া হয়, লেটার হেডে ডিপ্লমা ফেলোশিপ হিসেবে পরিচয় দিতে হবে।মামালকারীকে আবার শুনানির সুযোগ দিতে হবে। তাঁকে তাঁর বক্তব্য বলার জায়গা দিতে হবে।
সোমবার কাউন্সিলের নির্দেশ খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আদালতের পর্যবেক্ষণ, কি কারণে সাসপেন্ড সেটাও উল্লেখ নেই। নন স্পিকিং নির্দেশ। কি অভিযোগ সেটাও জানানো হয়নি মামলাকারীকে। কি কারণে কাউন্সিল স্বত:প্রণোদিত পদক্ষেপ নিল সেটাও জানাতে হবে মমলাকারীকে। কাউন্সিল চাইলে পুনরায় আইন মেনে সমস্ত প্রক্রিয়া চালাতে পারবে।
তাঁর গ্লাসগোর সাম্মানিক ডিগ্রি ‘ভুয়ো’ বলে দাবি তুলে গত সপ্তাহে রাজ্য মেডিক্যাল কাউন্সিল রেজিস্ট্রেশন বাতিল করে দেয়। শুধু রেজিস্ট্রেশন না করে ডিগ্রি ব্যবহার নয়, মেডিক্যাল কাউন্সিলের আরও অভিযোগ ডিগ্রির বিষয়টি স্পষ্ট করে প্রফেশনাল লেটার হেডে লেখেননি ডাঃ সেন। দু’বছরের জন্য সাসপেন্ড করা হয় শান্তনু সেনকে। গত মাসেই তা নিয়ে শান্তনুকে নোটিস ধরিয়েছিল কাউন্সিল। বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছিল। এর পরেই কাউন্সিল শান্তনুর ডাক্তারি রেজিস্ট্রেশন দু’বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয় তারা।
শান্তনু নিজে একসময়ে রাজ্য় মেডিক্যাল কাউন্সিলে সরকার মনোনীত সদস্য ছিল। কিন্তু আরজি কর কাণ্ডে পর যখন তৃণমুলের সঙ্গে দূরত্ব বাড়ে, তখন রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। সেই শান্তনুকেই দোষী সাব্যস্ত করে মেডিক্যাল কাউন্সিল। অভিযোগ, কাউন্সিলে নথিভুক্ত নয়, এমন ডিগ্রি ব্যবহার করছিলেন এই চিকিত্সক নেতা। তদন্তে কমিটি রিপোর্টে অভিযোগের সত্যতা প্রমাণিত।
এদিকে, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের স্টেট ব্রাঞ্চের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, শান্তনু সেনের, মেডিক্য়াল রেজিস্ট্রেশনের সাসপেনশন তুলে নিতে হবে। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। যারা, এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)