SSC Scam: 'আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার যে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ২৫ হাজার এবং ২০ হাজার দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সে প্রকল্প ঘোষণা করেছিলেন, তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা'।
তনুময় ঘোষাল | Updated By: Jun 20, 2025, 05:01 PM IST
অর্ণবাংশ নিয়োগী: এসএসসির চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া যাবে না। রাজ্যে সরকারে নির্দেশিকায় অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
মামলাকারী আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, 'আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার যে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ২৫ হাজার এবং ২০ হাজার দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সে প্রকল্প ঘোষণা করেছিলেন, তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকার হলফনামা দেবে। তারপর ২ সপ্তাহের মধ্যে আমরা হলফনামা দেব। শুনানি হবে'।
শামিম বলেন, 'আমাদের বক্তব্য খুব পরিষ্কার, এই গ্রুপ সি গ্রুপ ডিতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। যারা সাদা খাতায় চাকরি পেল, যাঁরা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেল, যাঁরা ব়্যাঙ্ক জাম্প করে চাকরি পেল, প্যানেলের বাইরে চাকরি পেল, তাদের কাছ থেকে চাকরি ফেরত নেওয়ার নির্দেশ রয়েছে, মাইনের টাকা ফেরত নেওয়ার নির্দেশ রয়েছে। রাজ্য সরকার মাইনে ফেরত নেওয়ার কোনও পদক্ষেপ করছে না। উল্টে, তাঁদেরকেই মাসে মাসে টাকা দেওয়ার বন্দোবস্ত করছে। এভাবে তো চলতে পারে না'।
ঘটনাটি ঠিক কী? সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকরাই যে শুধু চাকরি হারিয়েছেন, তা কিন্তু নয়। রেহাই পাননি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরাও। যাঁরা দুর্নীতিগ্রস্ত নন, সেইসব শিক্ষকদের যখন ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট, তখন গ্রুপ ডি ও গ্রুপ ডি পদে চাকরিহারাদের সম্পর্কে কিছু বলেনি শীর্ষ আদালত। গ্রুপ সি ও গ্রুপ ডি-র পদে চাকরিহারাদের ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। এদিন মামলাটির শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।
এর আগে, ভাতা মামলার শুনানিতে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য। বিচারপতি অমৃতা সিনহা জানতে চেয়েছিলেন, 'এত দ্রুত টাকা কীভাবে দিচ্ছেন'? তাঁর প্রাথমিক পর্যবেক্ষণ ছিল, 'এখনই ভাতার কোনও টাকা দেবেন না'।
হাইকোর্টের প্রশ্ন ওঠেছিল, 'এই স্কিমের সুবিধাভোগী কেন মামলা করতে আসবেন? ২০ হাজার এবং ২৫ হাজার টাকা দেওয়া হবে বলছেন, সেটা কি ভাবে ঠিক করা হল? এই স্কিমের মাধ্যমে কত মানুষ সুবিধা পাবেন? আগে এই ভাবে আর্থিক সুবিধা কবে দেওয়া হয়েছিল? যাদের টাকা দেবেন তার বদলে তারা কি দেবেন? নাকি টাকা নিয়ে ঘরে বসে থাকবেন'? সঙ্গে পর্যবেক্ষণ, 'তার মানে আপনারা টাকা দিয়ে যাবেন। যতক্ষণ না সুপ্রিম কোর্ট নিষ্পত্তি না করছে। রিভিউ মামলা তো হতেই থাকবে। ততদিন এই ভাবে টাকা দিয়ে যাবেন। মানুষের টাকা দিয়ে যাবেন তাঁদের, যারা ঘরে বসে থাকবেন'!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
...Read More
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.