শিশুমৃত্যু কাণ্ডে গাফিলতি স্বীকার করে নিল হাসপাতাল কর্তৃপক্ষ

হাসপাতালে সুবিচার না পেয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ দুই সন্তানহারা বাবা মা।  আজ সকালে মেডিক্যাল কলেজে অভিযোগ জানাতে গিয়ে চরম হেনস্থার মুখে পড়তে হয় অষ্টম-আফরিনদের।  অভিযোগ নেননি সুপার। মুখের ওপর দরজা বন্ধ করে দেন অধ্যক্ষ। বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে গিয়ে অভিযোগ জানিয়ে আসে দুই বাবা মা। সরকারি হাসপাতালের অমানবিক মুখের সঙ্গে আগেই পরিচয় হয়েছে ওঁদের। চিকিত্সক- নার্সদের চরম গাফলতিতে ওয়ার্মারে পুড়ে গেছে প্রথম সন্তান।   

শিশুমৃত্যু কাণ্ডে গাফিলতি স্বীকার করে নিল হাসপাতাল কর্তৃপক্ষ