Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে উদ্ধার CISF কনস্টেবলের দেহ! দেনার দায়ে চরম সিদ্ধান্ত...

Kolkata Airport: একটি ইঞ্জিন আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে বিমানবন্দরের কর্মীরা। ইন্টারন্যাশনাল কার্গোর সিআইএসএফ বারাক থেকে দেহটি উদ্ধার হয়। সেখান থেকেই দাউ দাউ করে ছড়িয়ে পড়ে আগুন। 

Updated By: Feb 5, 2025, 03:06 PM IST
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে উদ্ধার CISF কনস্টেবলের দেহ! দেনার দায়ে চরম সিদ্ধান্ত...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ থেকে শুরু হয়েছে বেঙ্গল সামিট। একের পর এক শিল্পপতিরা কলকাতা বিমানবন্দের নামছেন। সেই শিল্পপতিদের মাঝেই হঠাৎ আগুন লাগল এয়ারপোর্টে। জানা যাচ্ছে, বুধবার দুপুরে কলকাতা বিমানবন্দরে একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছনের আগেই আগুন নিয়ন্ত্রণে আনে বিমানবন্দরের কর্মীরা। সেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে নিকটবর্তী ফ্লেক্সে। সেখান থেকেই দাউ দাউ করে ছড়িয়ে পড়ে আগুন। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: আজ থেকে শুরু BGBS, থাকছে ৪০টি দেশ, পাশাপাশি শিল্পপতিরাও...

সঙ্গে সঙ্গেই দমকলকে খবর দেওয়া হয়। কিন্তু দমকলের একটি ইঞ্জিন আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে বিমানবন্দরের কর্মীরা। প্রায় ২০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এরফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানবন্দরে। তড়িঘড়ি বেশকটি বিমানকে জরুরি অবতরণও করানো হয়।    

পাশাপাশি একই দিনে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার হয়েছে CISF কনস্টেবলের ঝুলন্ত মৃতদেহ। এদিন সকালে, ইন্টারন্যাশনাল কার্গোর সিআইএসএফ বারাক থেকে দেহটি উদ্ধার হয়। এই ঘটনার ফলেও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমস্ত বিমানবন্দরে। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, বেশকিছুদিন ধরেই ঋণে জর্জরিত ছিলেন তিনি। তার জেরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। এবং সেখান থেকেই আত্মহত্যা কিনা সেটি এখন খতিয়ে দেখছে পুলিস। 

মৃত কনস্টেবলের নাম রঘুনাথ পাল (৪০)। বর্ধমানের হিরাপুরের বাসিন্দা। এদিন বিমানবন্দরেই সকাল ১০টা নাগাদ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.