City Traffic Rule for Muharram: মহরমে ১০ দিন 'বন্ধ' থাকবে কলকাতার বিভিন্ন রাস্তা... সম্পূর্ণ নিষিদ্ধ... জেনে নিন ট্রাফিক বিধি

Muharram Kolkata Road close: যখন যেখানে তাজিয়া যাত্রা বেরোবে তখন সেখানে এবং তার সংলগ্ন কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ।  তাজিয়া শেষ হলে রাস্তাগুলি ফের সাধারণ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

সুদেষ্ণা পাল | Updated By: Jun 25, 2025, 06:38 PM IST
City Traffic Rule for Muharram: মহরমে ১০ দিন 'বন্ধ' থাকবে কলকাতার বিভিন্ন রাস্তা... সম্পূর্ণ নিষিদ্ধ... জেনে নিন ট্রাফিক বিধি

অয়ন ঘোষাল: মহরমের প্রথম দিন থেকে দশম দিন পর্যন্ত শহরের বিভিন্ন রাস্তায় প্রয়োজন অনুয়ায়ী ট্রাফিক নিয়ন্ত্রণ বিধি বলবৎ করার নির্দেশিকা জারি করলেন নগরপাল মনোজ কুমার ভার্মা।

Add Zee News as a Preferred Source

প্রথম দিন অর্থাৎ ২৭ জুন থেকে দশম দিন অর্থাৎ ৬ জুলাই পর্যন্ত নির্দেশিত বিজ্ঞপ্তি অনুয়ায়ী যখন যেখানে তাজিয়া যাত্রা বেরোবে তখন সেখানে এবং তার সংলগ্ন কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে যান নিয়ন্ত্রণের দায়িত্ব বিভাগীয় ট্রাফিক পুলিস আধিকারিকদের ওপর ন্যস্ত থাকবে। 

সার্বিকভাবে শহরে যান নিয়ন্ত্রণ হতে চলেছে মহরমের নবম দিন অর্থাৎ ৫ জুলাই বিকেল ৪ টে থেকে। ওই সময় থেকে ৭ জুলাই ভোর ৫ টা পর্যন্ত কলকাতা পুলিস এলাকায় সমস্ত রকম পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। শুধুমাত্র  অত্যাবশ্যক পণ্য যেমন সবজি, ওষুধ, দূধ, জ্বালানি সহ কিছু গাড়িকে পুলিস বিকল্প পথের মাধ্যমে শহরের বুকে যাতায়াতের অনুমতি দেবে। 

কলকাতার ওয়াটগঞ্জ, আলিপুর, ইকবালপুর, পশ্চিম বন্দর, উত্তর বন্দর, বেলেঘাটা সহ ৩৩ টি থানার কাছে কোন কোন দিন কোন কোন রুটে তাজিয়া যাত্রা হবে তার পূর্ণাঙ্গ তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই অনুয়ায়ী শুরুর ঘন্টাখানেক আগে থেকে সংশ্লিষ্ট রাস্তাগুলোতে যান নিয়ন্ত্রণ শুরু হবে। তাজিয়া শেষ হলে রাস্তাগুলি ফের সাধারণ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

আরও পড়ুন, Shubhanshu Shukla NASA Axiom Mission 4: ‘অ্যাক্সিয়ম–৪' মিশনে আজই মহাকাশে ভারতের শুভ্রাংশু শুক্লা! কে এই অফিসার? চিনে নিন...

আরও পড়ুন, Purulia Triple Murder: স্ত্রী-২ সন্তানকে নৃশংস খুন! ভয়ংকর সেই হত্যাকাণ্ডে বাবার মৃত্যুদণ্ড...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.