Mamata Banerjee: সুপ্রিম কোর্টে গিয়েও শেষরক্ষা হল না। বহাল থাকল হাইকোর্টের রায়ই। ২০১৬ সালে এসএসসির প্যানেল বাতিল করে দিল শীর্ষ আদালত। চাকরি হারালেন ২৬ হাজার শিক্ষক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কে যোগ্য, আর কেই-বা অযোগ্য? শেষপর্যন্ত আর বাছাই করা গেল না। SSC মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে রাতারাতি বাতিল ২৬ হাজার চাকরি। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কটাক্ষ, 'তিনি পৃথিবীর বৃহত্তম আইনজীবী। কেন তিনি এখনও নোবেল প্রাইজ পাচ্ছেন না, আমি জানি না'।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। কিন্তু শেষরক্ষা হল না। বহাল থাকল হাইকোর্টে রায়ই। মুখ্যমন্ত্রী বলেন, 'অবাক লাগে এখানে কেসটা করেছিলেন কে, বিকাশবাবু। তিনি পৃথিবীর বৃহত্তম আইনজীবী। কেন তিনি এখনও নোবেল প্রাইজ পাচ্ছেন না, আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি, সুপারিশ করব'।
চাকরি বাতিলে বিজেপিকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'এতগুলি মানুষের চাকরি যাওয়ার পর বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন, অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গিয়েছে, এরজন্য় আমি নাকি দায়ী! আপনারা প্রথমে যখন কেস করলেন, আপনারা ভাবলেন না, কারা যোগ্য, কারা অযোগ্য। সেটা কো সরকারকে ভাবতেও দিলেন না। আপনারা নিজেরা যোগ্য তো? সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে? কী দোষ করেছে বাংলার ছেলেমেয়েরা? আমার তো এখনও ১ লক্ষ খালি পদে আছে স্কুলে, কলেজে।এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না'।
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'আত্মরক্ষার তো সুযোগ দেওয়া উচিত। এতগুলি শিক্ষকের ভবিষ্যত্! স্কুলগুলি কীভাবে? শিক্ষা ব্যবস্থা কী বিজেপি সরকারের টার্গেট? আমাদের এই কেসে তত্কালীন শিক্ষামন্ত্রীকে জেলে রেখে দিয়েছেন। সে নিয়ে তো একটা কথাও কখনও আমরা বলিনি। একই অপরাধীর কতবার শাস্তি হয়? একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয়, তাহলে একজনের অপরাধে ক'জনের শাস্তি হয়'?
বিকাশঞ্জন বলেন, 'আমার কাজ আইনি সওয়াল করা। সেই কারণেই তো আমরা উকিল। কে হারবে কে জিতবে এইসব ভেবে আমরা সওয়াল করি না। আইনের দিক থেকে যা করনীয় তাই করেছি'। তাঁর দাবি, 'লোকে বিপদে পড়লে যেমন ভগবানের শরণ নেয়, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লে বিকাশ ভট্টাচার্য এবং সিপিএমের শরণ নেয়'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
ENG
|
VS |
AUS
|
| Australia beat England by 5 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.