জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বিধানসভায় অপারেশন সিঁদুর প্রসঙ্গ। 'যে জঙ্গিরা এলো, কোথা থেকে এলো, কতদিন ছিলো, মেরে দিয়ে চলে গেলো। কই তাদের একজনকেও তো ধরা গেল না', বিজেপি নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, এই সময়ই তো সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়া যেত। কেন করা হল না?'
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Dilip Ghosh: মুখে কুলুপ, মুচকি হেসে ফুল পাড়তে ব্যস্ত অচেনা দিলীপ! কীসের ইঙ্গিত? 'ফুল' বদলের?
পহেলগাঁও কাণ্ডের জবাবে অপারেশন সিঁদুর। আজ, মঙ্গলবার সেনাবাহিনীর কুর্নিশ জানাতে বিধানসভা প্রস্তাব আনেন স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি সেই মুসলিম ভাইকেও কুর্নিশ জানাই যিনি ওখানে(পহেলগাঁও) হিন্দুদের বাঁচাতে গিয়ে গুলি খেয়েছিলেন। এখানে অনেকে আছেন যারা এই বাংলায় জন্মেছেন, তবু এই বাংলাকে সম্মান করেন না। বাংলায় যাঁরা জন্মেছেন, তাঁরা যদি বাংলার মাটিকেই মনে না রাখেন তাহলে কি হবে। সারাদেশের মধ্যে বাংলারই প্রথম যেখানে এই ঘটনার প্রেক্ষিতেই সেনাবাহিনীকে কুর্নিশ জানানো যাচ্ছে'।
এদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, পুলওয়ামা কাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। জবাবে মমতা বলেন, 'আপনি ফ্যাশন নিয়ে কথা বললে আমি শুনব, কিন্তু আমাকে রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না। 'দিনের রাজনীতিবিদ! আপনার কীর্তি কলাপ আমি সব জানি'। এরপরই মুখ্যমন্ত্রীর ভাষা নিয়ে বিধানসভার স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'ছিঃ ছিঃ' স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করাও।
চুপ করে থাকেননি মুখ্যমন্ত্রী। শুভেন্দুকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'অপদার্থ বিজেপি দেশের সর্বনাশ। আপনি একজন বিরোধী দলনেতা, দেশের লজ্জা! মিথ্য়ার আঁস্তাকুড়! সামান্য ভদ্রতা জানে না। বিধানসভা মিথ্যা কথা বলছে! বাইরে এরা কী করে কেন জানে'?
মুখ্যমন্ত্রীর কথায়, 'কয়েকদিনের জন্য হলেও একটা শিক্ষা (পাকিস্তানকে) দেওয়ার দরকার ছিল। সন্ত্রাসবাদ কোনো ধর্ম নয়, জাতি নয়, এটা একটা আলাদা বাদ। আমি মধ্যপ্রদেশের এক নেতার কথা বলব, তাঁর নাম নেব না। তিনি বলেছেন মেয়েরা কেন জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করল না'? বলেন, পাকিস্তান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের লোন পেল। দেশের ডিপ্লোমেসির কি হল? যদিও আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রীকে আমি জানি। তিনি ভালো মানুষ'।
আরও পড়ুন: Lady Doctor molested: চলন্ত ট্রেনে এসি কামরায় ভোর রাতে জঘন্য ঘটনা! অধ্যাপিকার সঙ্গে নোংরামি, গ্রেফতার অধ্যাপক...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)