জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'আগে চা বেচতেন, এখন সিদুঁর বেচছেন'। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজির আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুঁড়লেন, 'যদি হিম্মত থাকে, কালই নির্বাচন করুন। আমরা আপনার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত'।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Deep Depression: রায়দিঘিতে ঢুকল গভীর নিম্নচাপ! দাপট শুরু বাংলায়, ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিতে প্রবল দুর্যোগের পূর্বাভাস...
মুখ্যমন্ত্রী বলেন, 'রাজনৈতিক উদ্দেশ্যেই অপারেশন সিঁদুর নাম দিয়েছিল। কোনও মন্তব্য়ে এখনই যাব না। যাঁরা আমাদের বিজেপি বিরোধী দলের সমস্ত প্রতিনিধিরা দেশে হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে, সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতি হোল খেলতে এসেছে একজন প্রধানমন্ত্রী। এটা শোভা পায় না'। তাঁর কথায়, 'আমাদের প্রতিনিধিরা, অভিষেক বন্দ্য়োপাধ্যায়ও টিমে আছে। প্রতিদিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে গলা চড়াচ্ছে। সেই সময় মোদীজী, সরকারের সমালোচনা করছেন, যে সরকার আপনাকে সম্পূর্ণ সমর্থন করেছে। এটা কি বিরোধীর আক্রমণ করার সময়?'
মোদীকে কটাক্ষ, 'একসময়ে নিজেকে চাওয়ালা বলে ঘুরে বেড়াাতেন। দ্বিতীয়বার বললেন পাহারাদার। এখন আবার বলছেন, সিঁদুর বেচবেন। সিদুঁর বেচা যায় না, সিদুঁরটা মা-বোনেদের ই়জ্জত। বাংলার মা-বোনে যে আত্মসম্মান নিয়ে বাঁচেন, ইউপিতে হয়? বিহারে হয়? অসমে হয়? গুজরাতে হয়? মধ্যপ্রদেশে হয়? মধ্য়প্রদেশের গাড়ির মধ্য়ে ব্লু ফিল্ম চলছে। বিজেপি সাংসদ বলেছে, মহিলাদেরই উচিত সন্ত্রাসবাদীর দমন করা, মহিলারা করতে পারেননি। যাঁদের দলের সাংসদকে শাসন করার ক্ষমতা নেই, মহিলাদের অসম্মান করে, তাঁদের দলের নেতা হয়ে প্রধানমন্ত্রীর উচিত, তাকে বরখাস্ত করা। তারপর কথা বলবেন, মোদীর মুখে এই কথা শোভা পায় না'।
পহেলগাঁওয়ের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, 'এখনও জঙ্গি গ্রেপ্তার নয় কেন'? বলেন, 'এত বড় বড় কথা বলেন। সেনাকে স্যালুট করতে আসবেন ভেবেছিলাম। সিকিমে তো গেলেনই না। ভয় পান নাকি? বিদেশে তো এত ঘুরতেন। প্রচার হওয়া উচিত সেনার। এখনও জঙ্গিদের গ্রেপ্তার করতে পারেননি কেন? সব দেখানোর জন্য'। সঙ্গে মোদীকে খোঁচা, 'এত বড় নেতা আপনি, আমেরিকা বললেই চুপ হয়ে যান! বাংলা নিরাপদ বলে আপনি ঠিক নির্বাচনের আগে এখানে আসেন। আসেন বাংলার মানুষকে ভুল বোঝাতে, কুৎসা রটাতে, ষড়যন্ত্র করতে। মণিপুরে গেলেন না কেন? আপনার তো আগে ওখানে যাওয়া উচিত ছিল'।
আরও পড়ুন: Farmer Death Incident: হুগলিতে হাহাকার! সবজিখেতে ছিঁড়ে পড়ে আছে বিদ্যুতের তার, পা ছোঁয়াতেই শেষ কৃষক...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)