দেশে আরও চওড়া হল করোনার গ্রাফ। ছড়াচ্ছে সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত প্রথম স্থানে কেরালা। দক্ষিণের এই রাজ্যে ক্রান্ত সংখ্যা ১৯৫০ থেকে বেড়ে হল ১৯৫৭। দ্বিতীয় গুজরাত। মোদীর রাজ্যে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৯৮০। আগে সংখ্যাটা ছিল ৮২২। গত চব্বিশ ঘণ্টায় মোদীর রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের কবলে পড়েছেন ১৫৮ জন।
সংক্রমণ ছড়াচ্ছে এ রাজ্যেও। আক্রান্তের সংখ্যার নিরিখে বাংলা এখন তৃতীয় স্থানে। কেরালা ও গুজরাতের ঠিক পরেই। আক্রান্ত কতজন? ৭৪৭। গত চব্বিশ ঘণ্টা অর্থাত্ একদিনে নতুন করে সংক্রমিত ৫৪ জন। বস্তুত, কলকাতায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে একজনের। আজ, সোমবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্য়মন্ত্রী।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, 'কোনও আতঙ্ক তৈরি করা নয়। যদি তেমন কিছু হয়, আমরা প্রস্তুতি নিয়ে রাখব। ভয় পাওয়ার কোনও কারণ নেই। কিন্তু এখনই এই ব্যাপারে আমরা কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। কারণ, সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি'।
সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
...Read More
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.