Mamata Banerjee: 'ওবিসি কোটার সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই'!

Mamata Banerjee:  '৫০টি সার্ভের কাজ চলছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়মতোই কাজ শেষ হবে'। বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী।

তনুময় ঘোষাল | Updated By: Jun 10, 2025, 09:04 PM IST
Mamata Banerjee: 'ওবিসি কোটার সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই'!

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: 'ওবিসি কোটার সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই'। সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় জানালেন,  '৫০টি সার্ভের কাজ চলছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়মতোই কাজ শেষ হবে'।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Covid in Bengal: রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু! পরিস্থিতি কতটা ভয়াবহ? কী বলছেন বিশেষজ্ঞরা...

ওবিসি সংরক্ষণ সমস্যা কী এবার মিটবে? রাজ্য তালিকা থেকে ১১৩টি বাতিল হওয়া অনগ্রসর শ্রেণীর মধ্যে ৭৬টি সম্প্রদায়কে নতুন করে অন্তর্ভুক্ত করার ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা।  অনগ্রসর শ্রেণী কমিশনের সমীক্ষা ও সুপারিশের ভিত্তিতেই এই ছাড়পত্র। প্রশাসন সূত্রে খবর, সেই সঙ্গে ২০১০ সালের আগে অন্তর্ভুক্ত হওয়া ৬৪ টি শ্রেণীর উপশ্রেণীকরণের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের  চাকরি ও অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের শতাংশ নির্ধারণের প্রস্তাবেও আজ ছাড়পত্র দিয়েছে ক্যাবিনেট। 

আরও পড়ুন:  TMC: মহাকুম্ভে পদপিষ্টে ঘটনায় 'চাঞ্চল্যকর সত্যোদ্ঘাটন'! তৃণমূলের নিশানায় মোদী সরকার...

এর আগে, ২০২৪ সালের ২২ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ১১৩টি অনগ্রসর সম্প্রদায়ের স্বীকৃতি বাতিল করে। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। মার্চ মাসে রাজ্য এবং কমিশনের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয় যে কাদের সংরক্ষণ পাওয়া উচিত তা নির্ধারণ করার জন্য কমিশন একটি সমীক্ষা করছে। যা আগামী তিন মাসের মধ্যে শেষ হবে। এই রিপোর্ট কোর্টে জমা করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 

সুপ্রিম কোর্টে বিষয়টি এখনও বিচারাধীন। কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই নতুন তালিকাভুক্তির পদক্ষেপ আদালতের চূড়ান্ত রায় দ্বারা অনুমোদিত না হওয়া পর্যন্ত আংশিক সাময়িক পদক্ষেপ হিসেবেই থাকছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.