)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'কেউ যেন মজুত করার চেষ্টা না করে'। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায়। বরফ দিয়ে বেশ টাকা পাব বলে জিনিস বিক্রি না করে'।
পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিদুঁর চলছে এখনও। এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তত্পর রাজ্য সরকার। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, 'পহেলগাঁওয়ের পরে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সবাইকে মোটামুটি নিজেদের ধান চাল মজুত রাখতে বলুন। বাই চান্স যদি আমাদের এখান দিয়ে হয়। লোকে যেন সমস্য়ায় না পড়ে। এই সময়টা টাকা রোজগার করার নয়, মানুষের পাশে দাঁড়ানোর'।
মুখ্যমন্ত্রীর কথায়, 'এখনও পর্যন্ত জিনিসে দাম নিয়ন্ত্রণে আছে। আগেরবার যা দেখেছি, তার থেকে ১ থেকে ৫ টাকা বেড়েছে। বাজার দর নিয়ন্ত্রণে তত্পর সরকার। সরকার সঠিক সময়ে পদক্ষেপ করেছিল বলেই দাম নিয়ন্ত্রণে আছে'। সঙ্গে নির্দেশ, আগে বারণ থাকা সত্ত্বেও গড়বেতা, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, সমস্ত আলু বেরিয়ে গিয়েছে। বর্ডারগুলি নজর রাখতে হবে'।
এর আগে, গতকাল বুধবার দেশের সীমান্তবর্তী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করব। এই সময়ে আমাদের মধ্যে কোনও বিভেদ যেন না হয়। সবাই আমরা দেশের পক্ষে'। সঙ্গে বার্তা, 'আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)