LPG Gas Cylinder Price: স্বস্তি নেই! আগুন বাজারে ছ্যাঁকা লাগিয়ে ফের বাড়ল গ্যাসের দাম...

LPG Gas Cylinder Price: ১ মার্চ থেকেই কার্যকর হচ্ছে বর্ধিত দাম।

Updated By: Feb 28, 2025, 10:16 PM IST
LPG Gas Cylinder Price: স্বস্তি নেই! আগুন বাজারে ছ্যাঁকা লাগিয়ে ফের বাড়ল গ্যাসের দাম...

অয়ন ঘোষাল: মাঝে কমেছিল, ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। কত? সিলিন্ডার প্রতি ৬ টাকা! দাম ছিল ১৯০৭ টাকা, হল ১৯১৩ টাকা। ১ মার্চ থেকেই কার্যকর হচ্ছে বর্ধিত দাম। রান্নার গ্যাসের দাম  অবশ্য অপরিবর্তিতই থাকছে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Suvendu Adhikari: 'ভুতুড়ে ভোটারের নাম তুলেছে তৃণমূল', মমতার বিরুদ্ধে এবার কমিশনে শুভেন্দু!

১ ফ্রেরুয়ারি সংসদের বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটের ঠিক আগেই কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম। তখন সিলিন্ডার প্রতি দাম ৭ টাকা কমেছিল, এবার বেড় গেল ৬ টাকা।  এর আগে, গত বছর অর্থাত্‍ ২০২৪ সালে ৬২ টাকা বেড়েছিল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম।  এরপর দাম কমে নতুন বছরের শুরুতেই।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলের তালিকা অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ে ১৯ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হয়েছিল ১,৭৪৯.৫ টাকা। জানুয়ারিতে ছিল ১,৭৫৬ টাকা। আবার জানুয়ারিতে চেন্নাইয়ে ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৯৬৬ টাকা। সেটা ফেব্রুয়ারিতে কমে ১,৯৫৯.৫ টাকায় ঠেকে। জানুয়ারি মাসে ১৪.৫০ টাকা কমেছিল প্রত্যেক সিলিন্ডারের দাম। এবার ফেব্রুয়ারি মাসে সিলিন্ডারের দাম আরও ৭ টাকা কমল।  

আরও পড়ুন:  Sovan-Ratna Divorce Case: রত্নার দাবি শুনলই না হাইকোর্ট! শোভনের বিরুদ্ধে মামলা ফিরল আলিপুরেই...

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.