অর্কদীপ্ত মুখোপাধ্যায়: ঘটনাস্থল ঘুরে দেখা যাবে না। আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের আবেদন খারিজ করে দিল শিয়ালদহ আদালত। বিচারকের পর্যবেক্ষণ, 'এখনও তদন্ত চলছে। একজনের সাজা ঘোষণা হয়েছে। তদন্ত চালকালীন কোনও থার্ড পার্টিকে আইনত ঘটনাস্থলে যেতে দেওয়া হয় না'। সঙ্গে প্রশ্ন, 'থার্ড পার্টিকে কি করে নো অবজেকশন দিল সিবিআই? অবস্থা শোচনীয়। খুব অবাক হলাম'।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Manojit Mishra Video:'তুমি আমার সঙ্গে খুব খারাপ করলে', কাঁদতে কাঁদতে ম্যাঙ্গোর হাত থেকে বাঁচার চেষ্টা তরুণীর, ভয়ংকর ভিডিয়ো | Watch
হাইকোর্টের নির্দেশে আরজি করে তরুণী চিকিত্সক ও খুনের মামলার তদন্ত করেছে সিবিআই। সেই তদন্তের ভিত্তিতে অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে নিম্ম আদালত। এই পরিস্থিতিতে ঘটনাস্থল ঘুরে দেখতে চেয়ে শিয়ালদহ আদালতে আবেদন করেছিলেন নির্যাতিতার বাবা-মা। আজ, বুধবার মামলাটির শুনানি হয় বিচারপতি অরিজিৎ মন্ডলের এজলাসে।
নির্যাতিতার পরিবারের ঘটনাস্থলে ঘুরে দেখার আবেদনে আপত্তি জানিয়েছিল রাজ্য। রাজ্যের যুক্তি ছিল, 'অভিযুক্তর বিচার শেষ হয়ে সাজা ঘোষণার পর আইনত এই আবেদন গ্রহণযোগ্য নয়। হাইকোর্টে পুনরায় তদন্তের আবেদনের শুনানি হয়নি, তার মাঝে তদন্তকারী সংস্থা ছাড়া আর কারও ঘটনাস্থলে যেতে পারে না'। দাবি করা হয়েছিল, 'নিম্ন আদালতের শুনানি করার এখতিয়ার নেই বলে দাবি করা হয়'। সিবিআই অবশ্য় জানিয়েছিল, 'আদালত অনুমতি দিলে আরজি কর ভিকটিমের পরিবার আইনজীবী নিয়ে হাসপাতাল যেতেই পারে'।
এদিকে অভয়ার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজি , অমর্ত্যদে সওয়ার ছিল, 'আমরা হাসপাতাল ও ঘটনাস্থল ঘুরে দেখতে চাই। তবে সেমিনার রুম বাদ দিয়ে। কলকাতা পুলিশের তদন্তে ত্রুটি ছিল বলেই হাইকোর্ট তদন্ত সিবিআইকে দিয়েছে। পরিবার দেখতে চায় কি হয়েছিল ঘটনাস্থলে'। প্রশ্ন তুলেছিলেন, রাজ্য কী লুকোতে চাইছে? কেন তারা আপত্তি জানাচ্ছে? সিবিআই তদন্ত করছে তাদের কোনও আপত্তি নেই তাহলে রাজ্যের আপত্তি কেন? বলেছিলেন, 'নির্যাতিতার পরিবারের এটা জানার অধিকার আছে যে সঠিক তদন্ত হচ্ছে কিনা। পরিবারের আইনজীবী হিসেবে এই অধিকার আছে। নতুন আইন এই অধিকার দিয়েছে। যতই ছবি, ভিডিও থাকুক নিজের চোখে ঘটনাস্থল দেখার গুরুত্ব আছে'।
আরও পড়ুন: SSC Recruitment: চিহ্নিত অযোগ্যদের জন্য কেন সওয়াল! কমিশনকে কড়া প্রশ্ন হাইকোর্টের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)