)
অর্ণবাংশু নিয়োগী: ভোটের প্রচার পর্বে উসকানিমূলক মন্তব্য ও হুমকি! রাজ্যে পালাবদলের পর এবার খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR। বিধাননগর পুলিস কমিশনারেটে অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি।
তখন বিধানসভা ভোটের প্রচার চলছে জোরকদমে। ২৭ এপ্রিল এক জনসভায় বিজেপিকে চ্য়ালেঞ্জ ছোঁড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি দেখব,৪ তারিখ রাত ১২টার পরে কে তাদের বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন গডফাদার তাদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব'। সেই মন্তব্যের প্রেক্ষিতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পুলিসের দ্বারস্থ হলেন বাগুইআটির এক বাসিন্দা।
এর আগে, গতকাল বৃহস্পতিবারই ভোটে ভরাডুবির পর প্রথম মুখ খোলেন অভিষেক। ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন, 'কেন এই আক্রমণ? কখনও ভেবে দেখেছেন? কেন হিংসা, কেন লুঠপাঠ, কেন এই গুন্ডামি, কেন ভাঙচুর? বিজেপি খুব ভালো করে জানে, বাংলার মানুষের শক্তি কতটা। যারা কাপুরুষের মতো অন্ধকারে হামলা চালায়, তারা আসলে আপনার সাহসের মোকাবিলা করতে ভয় পায়। তারা জানে লুঠপাট করে ক্ষমতায় এসেছে'। তৃণমূলকর্মীদের বার্তা, 'এ হল এক অগ্নিপরীক্ষা। সোনা যেমন আগুনে পুড়ে ঘাঁটি, তৃণমূলের সর্বস্তরের সৈনিককে এই অগ্নিপরীক্ষা মাধ্যমে আরও শক্তিশালী হয়ে উঠবে হবে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)