BJP Candidates list in West Bengal Assembly Election 2026: বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন কারা? নাম সামনে আসতেই চমক, হইচই, রাজ্য-জুড়ে আলোড়ন

BJP candidate List: বিজেপি সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় নির্বাচন কমিটির (CEC) বৈঠকের পর কিছু নাম আসছে এসেছে।

রজত মণ্ডল | Updated By: Mar 12, 2026, 08:13 PM IST
BJP Candidates list in West Bengal Assembly Election 2026: বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন কারা? নাম সামনে আসতেই চমক, হইচই, রাজ্য-জুড়ে আলোড়ন
বঙ্গ বিজেপির সম্ভাব্য তালিকা

রাজীব চক্রবর্তী: বঙ্গ রাজনীতির উত্তাপ বাড়াতে আগামী শনিবার ব্রিগেডে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের দামামা বাজার মুখে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বঙ্গ বিজেপির অন্দরে এখন চূড়ান্ত ব্যস্ততা। একইসঙ্গে দিল্লি ও কলকাতায় পাল্লা দিয়ে চলছে প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ।

Add Zee News as a Preferred Source

মোদির ব্রিগেড ও নির্বাচনী নির্ঘণ্ট

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সফর শেষ করে দিল্লিতে ফিরে গিয়েছেন। রাজনৈতিক মহলের ধারণা, আগামী সপ্তাহেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বা দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন। ঠিক তার আগেই ব্রিগেডের মহারণ থেকে মোদি কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব। বঙ্গ বিজেপি নেতৃত্ব এই সভাকে সফল করতে কোনো খামতি রাখছে না।

দিল্লিতে ম্যারাথন বৈঠক

এদিকে, প্রার্থী নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরে দিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে। বৃহস্পতিবার দুপুরে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে বাংলার কোর কমিটির বৈঠক বসে। জানা গিয়েছে, বুধবার রাতের বৈঠকের পর আজ দ্বিতীয় দফার এই আলোচনায় মূলত প্রতিটি আসনের সম্ভাব্য নামগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে।

বিজেপি সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় নির্বাচন কমিটির (CEC) বৈঠকের পর কিছু নাম আসছে এসেছে।  সেখানে বাংলা ও কেরলম-সহ একাধিক রাজ্যের প্রথম দফার প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে। বঙ্গ বিজেপির নিচুতলার কর্মীদের দাবি, এবার প্রার্থী নির্বাচনে স্বচ্ছতা এবং জয়ের সম্ভাবনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

সব মিলিয়ে, শনিবারের ব্রিগেড সমাবেশ এবং দিল্লির প্রার্থী তালিকা নিয়ে জল্পনা—এই দুইয়ের আবহে বাংলার রাজনীতি এখন ফুটছে। 

প্রথম তালিকায় কটি আসনের নাম ঘোষণা হল এবং নতুন কোন কোন মুখ চমক হিসেবে আসল দেখে নিন-

প্রার্থী তালিকা নিয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বিজেপি কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকের নির্যাস -

রাজ্যের ১৪০ টি আসনে প্রার্থীর নাম মোটামুটি চূড়ান্ত করা হয়েছে।

বাকি ১৫৪ টি কেন্দ্র নিয়ে ফের বৈঠকে বসবে কমিটি। 

উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন -

খড়গপুর সদর থেকে দিলীপ ঘোষ।‌

হিরনের পরিবর্তে দিলীপে ভরসা দলের।

আসানসোল থেকে অগ্নিমিত্রা পল।

দক্ষিণ কাঁথি কেন্দ্রে দিব্যেন্দু অধিকারী।

বর্তমান বিধায়কদের বেশিরভাগই আবার টিকিট পাচ্ছেন। 

টিকিট কাটা হতে পারে কয়েকজন বিধায়কের।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Rajat Mondal

বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ। ...Read More

.