ISCKON Rath Yatra: প্রতিরক্ষা মন্ত্রক নয়, সুখোই বিমানের চাকা কিনছে কলকাতার ইস্কন! কিন্তু কেন?

ISCON: সেই চাকা কলকাতা এসে পৌঁছায় মে মাসের ৬-এ। জগন্নাথের রথে সেই চাকা বসিয়ে রবিবার নিউটাউন থেকে গুরুসদয় রোড পর্যন্ত ২৪ কিলোমিটার রাস্তায় ট্রায়াল রান হয়।

দেবস্মিতা দাস | Updated By: Jun 2, 2025, 01:14 PM IST
ISCKON Rath Yatra: প্রতিরক্ষা মন্ত্রক নয়, সুখোই বিমানের চাকা কিনছে কলকাতার ইস্কন! কিন্তু কেন?
ফাইল ছবি

অয়ন ঘোষাল: প্রভু জগন্নাথের চাকায় রোমাঞ্চকর গল্প। দেশের প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়া সুখোই যুদ্ধবিমানের চাকার এক এবং অদ্বিতীয় বেসরকারি ক্রেতা কলকাতা ইস্কন (ISCON)। ১৯৭২ সালে কলকাতায় রথযাত্রা শুরু করে ইস্কন। এইবার তাদের ৫৪ তম বর্ষ। শুরুতে ১ টি রথ চলত। পরে ১৯৭৭ সালে ৩ টি রথের প্রবর্তন হয়। সেই বছর জগন্নাথ দেবের রথে বোয়িং ৭৪৭ জাম্বো জেটের চাকা ব্যবহার করা হয়। সেটা ছিল একটি বহুজাতিক টায়ার সংস্থা থেকে নেওয়া সেকেন্ড হ্যান্ড চাকা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Jalpaiguri: ঘরে পড়ে সাত মাসের শিশুর নিথর দেহ! পাশেই রক্তাক্ত মা...

২০০৫ সালে দেখা যায় ২৮ বছর ধরে ব্যবহৃত ওই বোয়িং বিমানের চাকা ক্ষয়ে গেছে। ভিতর থেকে লোহার তার বেরিয়ে এসেছে। সেই বছর থেকেই চাকা বদলের চেষ্টা চলে আসছে। কিন্তু কোনওভাবেই এই চাকা আর পাওয়া যাচ্ছিল না। বিশ্বের সমস্ত বিমানের স্ক্র্যাপ বিক্রির জায়গা তন্ন তন্ন করে খুঁজেও কোনওভাবেই এর আর বিকল্প পাওয়া যায়নি।

অবশেষে ২০১৮ সালে আধুনিক বিমানের চাকা খোঁজার কাজ শুরু করে ইস্কন। কারণ পুরোনো মডেলের চাকা ততদিনে বাজারে বিলুপ্ত। দেখা গেল সুখোই যুদ্ধ বিমানের চাকা আয়তনে কিছুটা ছোট হলেও রথের সম্পূর্ণ ওজন নেওয়ার ক্ষেত্রে উপযুক্ত। এই যুদ্ধবিমান শুধুমাত্র ভারতীয় বায়ুসেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রকের টেন্ডার ডেকে নির্মাণ হয়। খোলা বাজারে এই বিমানের চাকা উপলব্ধ নয়।

তাই বহু কাঠখড় পুড়িয়ে নির্মাণ সংস্থাকে রাজি করিয়ে ২০২৪ সালে তাদের কাছে ইতিবাচক উত্তর পাওয়া যায়। নির্মাণ সংস্থার প্রশ্ন ছিল, প্রতিরক্ষা খাতে ব্যবহৃত এবং নির্মিত এই চাকা হঠাৎ ইস্কন কিনতে চাইছে কেন? তাদের রাজি করা সহজ ছিল না। তবে জগন্নাথ দেবের নাম শুনে শেষ পর্যন্ত গলল বরফ। সুখোই বিমানের চাকা নির্মাণ সংস্থার চেন্নাই হেড অফিস থেকে আসে সবুজ সংকেত। তাদের তরফ থেকে কলকাতায় এসে রীতিমতো এনকোয়ারি করা হয়। তারপর ১ লাখ ৭৯ হাজার ২০০ টাকার বিনিময়ে ৪ টি সুখোই বিমানের চাকা ইস্কন কে দিতে রাজি হয় সেই সংস্থা।

আরও পড়ুন, Bengal Weather: ভ্যাপসা গরম! আরও চড়বে পারদ, কবে বৃষ্টি? নাজেহাল শহরবাসী...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.