Joint Entrance Results 2025: এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। কিন্তু ২ মাস পেরিয়ে গেলেও এখন রেজাল্ট বেরোয়নি। দ্বেগে পড়ুয়া ও অভিভাবকবা। পরিস্থিতি এমনই যে, জয়েন্টে ফল প্রকাশে দেরি হওয়ার কারণে ভিনরাজ্যে চলে যাচ্ছেন অনেকে পড়ুয়া।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ২ মাসেরও বেশি সময় অতিক্রান্ত। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট কবে? 'ওবিসি সংরক্ষণের জটিলতায় আটকে ফলপ্রকাশ', জানালেন জয়েন্ট এন্টান্স বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, 'ফলপ্রকাশ করতে পদ্ধতিগতভাবে প্রস্তুত বোর্ড। কিন্তু ওবিসি সংরক্ষণ নিয়ে যতক্ষণ পর্যন্ত নীতিগত কোনও সিদ্ধান্ত হচ্ছে, ততদিন পর্যন্ত ফলপ্রকাশ করা সম্ভব নয়'।
সাম্প্রতিক কালে এত দেরি হয়নি কখনও। এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট বেরোয়নি। কবে বেরোবে, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। ফলে উদ্বেগে পড়ুয়া ও অভিভাবকবা। পরিস্থিতি এমনই যে, জয়েন্টে ফল প্রকাশে দেরি হওয়ার কারণে ভিনরাজ্যে চলে যাচ্ছেন অনেকে পড়ুয়া।
এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'আমরা পরিকল্পনা করেছিলাম ৫ জুন ফল প্রকাশ করব। কিন্তু এর মধ্যে ওবিসি সংক্রান্ত মামলার বিষয়টি চলে আসে। আমাদের দায়িত্ব পরীক্ষা নেওয়া। কিন্তু আমরা কোন সংরক্ষণের সূত্র মানব সেটা ঠিক করা নেই। আমরা ফল প্রকাশ করতে প্রস্তুত। যেরকম নির্দেশ পাবো সেই মতো কাজ করব'।
OBC-র নতুন তালিকা-সহ রাজ্যে যাবতীয় বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য।
এর আগে, ২০২৪ সালের ২২ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ১১৩টি অনগ্রসর সম্প্রদায়ের স্বীকৃতি বাতিল করে। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। মার্চ মাসে রাজ্য এবং কমিশনের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয় যে কাদের সংরক্ষণ পাওয়া উচিত তা নির্ধারণ করার জন্য কমিশন একটি সমীক্ষা করছে। যা আগামী তিন মাসের মধ্যে শেষ হবে। এই রিপোর্ট কোর্টে জমা করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)