Kolkata High Court creche order: দ্রুত ক্রেশ চালু করতে হবে: ওয়ার্কিং মাদারদের সুবিধার্থে হাইকোর্টের বড় নির্দেশ

Kolkata High Court creche order:   হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ক্রেশের জন্য় প্রয়োজনী কর্মী নিয়োগের প্রক্রিয়া দীর্ঘদিন ঝুলিয়ে রাখা যাবে না। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ ক্রেশ চালু করে দিতে হবে।  

তনুময় ঘোষাল | Updated By: Mar 13, 2026, 05:11 PM IST
Kolkata High Court creche order: দ্রুত ক্রেশ চালু করতে হবে: ওয়ার্কিং মাদারদের সুবিধার্থে হাইকোর্টের বড় নির্দেশ

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এখনও কেন ক্রেশ চালু হল না? এবার কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। রাজ্যকে ক্রেশ চালুর জন্য দ্রুত প্রয়োজনীয় কর্মী নিয়োগের নির্দেশ দিল প্রধান বিচারপতি  সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেন। মামলাটির পরবর্তী শুনানি ২৫ মার্চ দুপুর দুটোয়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Kolkata Airport: বেঙ্গালুরুর প্লেন ধরতে তড়িঘড়ি পৌঁছলেন কলকাতা এয়ারপোর্টে, চেয়ারে বসেই আচমকাই এলিয়ে পড়লেন অজয়; আর উঠলেন না

ঘরে ছোট সন্তান, কিন্তু উপায় নেই। বাড়িতে বসে থাকলে তো চলবে না। যাঁরা চাকরি করেন বা অন্য় কোনও পেশার সঙ্গে যুক্ত,তাঁদের কর্মস্থলে যেতে হয়।  সে বহু বছর আগের কথা। কর্মরত মায়ের ছোট সন্তানদের দেখাশোনার জন্য একটি ক্রেশ তৈরি করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু সেই ক্রেশটি এখনও চালু করা যায়নি। হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ক্রেশের জন্য় প্রয়োজনী কর্মী নিয়োগের প্রক্রিয়া দীর্ঘদিন ঝুলিয়ে রাখা যাবে না। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ ক্রেশ চালু করে দিতে হবে।

হাইকোর্টের নির্দেশ, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য এই নিয়োগ করতে না পারে, তাহলে এই নিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ আগে থেকেই হাইকোর্ট প্রশাসনের হাতে তুলে দিতে হবে। সেই অর্থে আদালত নিজেই প্রয়োজনীয় নিয়োগ করে নেবে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ক্রেশে একজন নার্স, দু’জন আয়া, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং একজন নিরাপত্তাকর্মী নিয়োগ করতে হবে।

পর্যাপ্ত কর্মীর অভাবেই হাইকোর্টে ক্রেশ চালু করা যাচ্ছে। এই অভিযোগে তুলে মামলা দায়েক করা হয়েছে। গতকাল, বৃহস্পতিবার মামলাটি শুনানি হয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শুনানিতে জানা যায়, নার্স, আয়া ও নিরাপত্তাকর্মীর অভাবেই সমস্যা হচ্ছে । দু'জন চিকিত্‍সক অবশ্য নিয়োগ করা হয়েছিল। কিন্তু তাঁরা যে তালিকা দিয়েছিলেন, সেইমতো মেডিক্যাল সরঞ্জাম নেই। ফলে ক্রেশ চালু করা যায়নি।

আরও পড়ুন:   Nabanna SOP gas supply: বিরাট পদক্ষেপ রাজ্যের: গ্যাস নিয়ে বিপদে পড়লে এবার ফোন করুন হেল্পলাইন নম্বরে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.