Kasba Law College Incident: সেদিন কী হয়েছিল গার্ড রুমে? কেন মুখ বন্ধ রাখল নিরাপত্তারক্ষী? ৫৫ বছর বয়সি গার্ডকে গ্রেফতার...

Kasba Incident: তদন্তকারীদের দাবি, গোটা বিষয়টি লুকিয়ে গিয়েছিলেন এই নিরাপত্তারক্ষী। ঘটনার দিন তাঁর কী ভূমিকা ছিল, এই নিয়ে সংশয় ছিল তদন্তকারীদের। তারপরই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয় ৷

দেবস্মিতা দাস | Updated By: Jun 28, 2025, 02:48 PM IST
Kasba Law College Incident: সেদিন কী হয়েছিল গার্ড রুমে? কেন মুখ বন্ধ রাখল নিরাপত্তারক্ষী? ৫৫ বছর বয়সি গার্ডকে গ্রেফতার...
ফাইল ছবি

পিয়ালি মিত্র: কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় এবার গ্রেফতার কলেজের নিরাপত্তারক্ষী। সাউথ ক্যালকাটা ল কলেজের ৫৫ বছর বয়সি নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেছে পুলিস। কেন গ্রেফতার গার্ড? অভিযোগ, 'গণধর্ষণের সময় গার্ডকে বের করে দেওয়া হয়। তাঁর মোবাইল কেড়ে নিয়ে একটি ঘরে আটকে দেওয়া হয়েছিল।  কিন্তু ১০.৩০ পর যখন ছাড়া পেল, মোবাইল হাতে পেল, তারপরও গার্ড কাউকে কিছু জানাননি।' 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Kasba Law College Incident: খু*ন, কলেজে ভাঙচুর, মারধর, ব়্যাগিং, মেয়েদের টিজ়! কসবাকাণ্ডে পা*রভা*র্ট মনোজিতের কীর্তিতে...

আরও অভিযোগ, কলেজ কর্তৃপক্ষকেও ফোন করে কিছু জানাননি। তাঁকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল, সেক্ষেত্রে তাঁরও পুলিসে অভিযোগ দায়ের করার উচিত হলেও, সেটাও তিনি করেননি। কার্যত সব কিছু জেনেও চুপ ছিলেন গার্ড। জানা গিয়েছে, ধৃতের নাম পিনাকি বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা সামনে আসার পর শুক্রবারই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় পুলিস তাকে আটক করে। 

নির্যাতিতা অভিযোগ পত্রে জানিয়েছিলেন, ঘটনার সময় গার্ডকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। গার্ড বিষয়টা জানলেও নিরুপায় ছিলেন বলে জানান নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার কলেজের সরকারি নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে আটক করে পুলিস। প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিল নিরাপত্তারক্ষীর ভূমিকা। ধৃত ৩ জনকে জেরা করে নিরাপত্তারক্ষীর কথা জানা যায়। বুধবার ঘটনার সময় ডিউটিতে ছিলেন নিরাপত্তারক্ষী। 

ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে গার্ডকে। কার কথাতে মূল গেট বন্ধ করে দেওয়া হয়? গার্ড রুমে ভিতর থেকে তাকে বের করে দিয়ে জোর করে ছাত্রীকে গার্ড রুমের ভিতরে ঢুকে নিয়ে গিয়েছিল মনজিতের দুই শাগরেদ। গার্ড কেন কাউকে কিছু জানাল না ? তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হয়েছে। গোটা ঘটনা পূর্ব পরিকল্পিত বলেই মনে করছে পুলিস। সে কারণে বাকিদের চলে গেলেও ওই ছাত্রীকে কাজে অজুহাত দিয়ে আটকে দেওয়া হয়। 

আরও পড়ুন, Kasba Law College Incident: ইউনিয়ন নেত্রী করার টোপ! সম্পর্কে যেতে রাজি না হতেই মনোজিত্‍-সহ...কসবাকাণ্ডে BIG UPDATE

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.