Madan Mitra: মদন বাণে বিদ্ধ আইপ্যাক, তোলপাড় রাজনৈতিক মহলে...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের এক বিস্ফোরক মন্তব্যে শিরোনামে মদন মিত্র! তৃণমূলের রাজ্য সভাপতির সুব্রত বক্সিকে চিঠি দিয়ে এবার ক্ষমা চাইলেন কামারহাটি তৃণমূল বিধায়ক। চিঠিতে উল্লেখ, 'আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের সকলে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মর্মাহত হয়েছেন। সেজন্য আমি লিখিতভাবে দুঃখপ্রকাশ করছি এবং দলকে অনুরোধ করছি আমায় ভুল না বুঝে ক্ষমা করার জন্য'।
আরও পড়ুন: Humayun Kabir: 'আইপ্যাকের ১০ শতাংশ কর্মী ব্যক্তিগত স্বার্থে...', মদনের সুর এবার হুমায়ুনের গলায়ও!
ঘটনাটি ঠিক কী? একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় ফিরেছে তৃণমূল। রাজনৈতিক মহলে, দলের ভোট কৌশল তৈরিতে বড় ভূমিকা ছিল প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকে। সেই আবার শাসকদলের এই ভোট কৌশলী সংস্থা নিয়ে বিরোধিতাও ছিল। মদন মিত্রের দাবি, 'তৃণমূল দলে যদি কেউ দুর্নীতি শুরু করে থাকে, সেটা এই হাসপ্যাক, ব্যাকপ্যাকের মধ্যে থেকে, বিভিন্ন এজেন্সির মধ্য থেকে হয়েছে। তারাই এই পদটা খুলে দিয়েছে। এক একটা জায়গায় আটটা-দশটা নাম ভাসিয়ে দিয়ে, তোমায় দেব, তোমায় দেব, তুমি টাকা দাও'!
মদনের আরও বক্তব্য, 'অভিষেক প্রচুর খেটেছেন। তার মানে এই নয় যে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় খেটেছেন। বড় বড় বিজনেস হাউসে দিয়ে দেখ, তাঁদের ছেলে, ভাইপো, মেয়ে, তাঁরা অল্প বয়সে কেউ ভাইস চেয়ারম্যান, কেউ প্লানিং ডিরেক্টর, কেউ ফিনান্স ডিরেক্টর হয়ে গিয়েছে। ভালো করে কাজ তো ভালো। তার মানে এই নয় যে, শুধু অভিষেক কাজ করছে, পার্টিটা কাজ করছে'। সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছিলেন, যদি আমার কথার কোনও রূপক অর্থে ব্যবহার করে, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্ররোচিত করতে যান। তাহলে তাঁরা জেনেশুনে বদমাইসি করছেন। তাঁদের বিরুদ্ধে আমি কিন্তু কোর্টে মামলা করব। কারণ, আমার কথায় কোনও জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কিছু বলা নেই'। দিনের শেষে সেই মদন মিত্রই দলের কাছে ক্ষমা চাইলেন।
আরও পড়ুন: Abhishek Banerjee: স্ত্রী-পুত্রকে নিয়ে বাগদেবীর আরাধনায় অভিষেক, 'আশীর্বাদ' হিসেবে চাইলেন...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
IND
(20 ov) 167/8
|
VS |
AUS
119(18.2 ov)
|
| India beat Australia by 48 runs | ||
| Full Scorecard → | ||
|
NEP
(50 ov) 239/9
|
VS |
UAE
243/6(49.1 ov)
|
| United Arab Emirates beat Nepal by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
USA
(50 ov) 292/3
|
VS |
UAE
49(22.1 ov)
|
| USA beat United Arab Emirates by 243 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.