Mamata Banerjee: ধর্মতলায় একুশের জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেথলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। বললেন, 'ঝড়-জল হলেও আসবেন। বর্ষা হলেও আসবেন। বর্ষায় ভেজা আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের চোখের জল এইদিনটায় আমরা দেখতে পাই'।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'একুশে জুলাই চিরকাল চলবে, কোনওদিনই বন্ধ হবে না'। ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ মঞ্চ পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আমাদের বছরের একটা কর্মসূচি শহীদ স্মরণে আমরা এখানে করি। এই নিয়েও অনেকে আপত্তি আছে। অনেকে আপত্তি জানায়। তারা যখন নবান্ন অভিযান করেন পুলিসের পারমিশন ছাড়া, তখন আপত্তিটা কোথায় থাকে। কই, তাঁদের যখন সেন্ট্রাল কর্মসূচি থাকে, আমরা তো প্যারালাল কর্মসূচি করি না'।
রাত পোহালেই একুশে জুলাই। মেগা সম্মেলনে ঘিরে সাজো সাজো বর তৃণমূলের অন্দরে। রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে দলে কর্মী-সমর্থক আসতে শুরু করেছে কলকাতায়। আজ, রবিবার সন্ধ্যায় প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় যান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কলকাতার পুলিস কমিশনারও।
মমতা বলেন, 'আমাদের সহকর্মীরা দূর দূরান্ত থেকে এসেছেন। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ এসেছে। প্লাবনের কারণে অনেকে আসতে সমস্যা হচ্ছে। তবে প্রাণের টানে, শিকড়ের টানে আসছে। আগে মানুষ ভোট দিতে পারতেন না। মাল্টিস্টোরেড বিল্ডিং তালা বন্ধ করে রাখত। গণতন্ত্র স্তব্ধ করে রাখত। ১৩ জন মারা যায়। ১৫০ জন পুলিশের কারণে আহত হয়। নো আইডি কার্ড, নো ভোট শেষনের সময় থেকে শুরু হয়। এরপর থেকে মানুষ ভোট দেওয়ার অধিকার পায়'।
মমতার আরও বক্তব্য, 'ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না। সিপিএমশাসিত রাজ্য তো পশ্চিমবাংলায় আমরা হাতেনাতে ফল পেয়েছি। তাদের আবার বড় বড় কথা! সিপিএমশাসিত রাজ্য তো পশ্চিমবাংলায় আমরা হাতেনাতে ফল পেয়েছি। তাদের আবার বড় বড় কথা'!বলেন, লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরাই। জীবনে দিয়ে মাঠে-ময়দানে। সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস ও মা-মাটি দিবস হিসেবে উত্সর্গ করি। একুশে জুলাইয়ের শহিদ-সহ সমস্ত শহীদের স্মরণে মা-মাটি-মানুষ দিবস ও গণতন্ত্র দিবস হিসেবে স্মরণ করে থাকি।
তৃণমূলনেত্রী জানান, 'প্রায় ৩৩ বছর ধরে এই অনুষ্ঠানটি এই জায়গা হয়,তার কারণ এখানে অনেকগুলি প্রাণ লুটিয়ে পড়েছিল। এই এলাকায় রক্তের বন্যা বয়ে গিয়েছিল। তাই আমাদের বছরের একটা কর্মসূচি শহীদ স্মরণে আমরা এখানে করি'। বলেন, 'তৃণমূল কংগ্রেসের কাছে শিক্ষা নেওয়া উচিত। কথায় কথায়, চোর ডাকাত বলা। মুখের কোনও ভাষা নেই। কত মানুষের উপরে অত্যাচার, বাংলাভাষীদের উপরে অত্যাচার। আমি সব ভাষা, সব রাজ্যকে সম্মান করি। এর মানে এটা নয় যে, বাংলা ভাষায় কথা বললেই তাঁকে জেলে পুরে দিতে হবে। সবাইকে আহ্বান জানাচ্ছি, ঝড়-জল হলেও আসবেন। বর্ষা হলেও আসবেন। বর্ষায় ভেজা আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের চোখের জল এইদিনটায় আমরা দেখতে পাই। একুশে জুলাই চিরকাল চলবে, কোনওদিনই বন্ধ হবে না'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)