Covid 19: কলকাতায় করোনা আক্রান্ত ৩০০! 'SMS' মানতে নির্দেশ... তিলোত্তমায় পরিস্থিতি কতটা ভয়ের?

Covid in Kolkata: টেস্ট যত বাড়বে করোনা আক্রান্তের সংখ্যাও তত বাড়বে। মানুষকে একটাই কথা বলব যে সচেতন থাকুন।

সুদেষ্ণা পাল | Updated By: Jun 2, 2025, 06:18 PM IST
Covid 19: কলকাতায় করোনা আক্রান্ত ৩০০! 'SMS' মানতে নির্দেশ... তিলোত্তমায় পরিস্থিতি কতটা ভয়ের?
প্রতীকী ছবি

রক্তিমা দাস: সারা দেশের সঙ্গে রাজ্য়েও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কলকাতায় এই মুহূর্তে ৩০০-র কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত। জানালেন মেয়র পারিষদ অতীন ঘোষ। তিনি বলেন, "করোনার এই ভ্যারিয়েন্টের স্প্রেড করার ক্ষমতা আছে, কিন্তু আঘাত করার ক্ষমতা বা মৃত্যুর ঘটানোর ক্ষমতা ততটা নেই। শ্বাসনালীতে এফেক্ট করছে। তার ফলে যাঁরা সর্দি, কাশি বা জ্বরে ভুগছেন, তাঁদের যদি টেস্ট করানো হয়, তাহলে তাঁদের করোনা পজিটিভ ধরা পড়বে। অর্থাৎ টেস্ট যত বাড়বে করোনা আক্রান্তের সংখ্যাও তত বাড়বে। কলকাতায় এখন ৩০০-র কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত। কিন্তু কেউ সংকটজনক নন। ২ থেকে ৩ শতাংশ যাঁরা বয়স্ক মানুষ, তাঁদেরকে ভর্তি করতে হয়েছে। তাঁরাও কোনও সংকটে নেই। ২-৩ দিনে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাচ্ছেন।"

Add Zee News as a Preferred Source

মেনে চলুন 'SMS', কী এই  'SMS'?

অতীন ঘোষ জানান, ২০২২-এর পর যাঁরা কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগে যোগদান করেছেন, তাঁদেরকে কীভাবে করোনা মোকাবিলা করতে হয়, তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষদের জন্যও তিনি বার্তা দেন। অতীন ঘোষ বলেন, "একটা শর্ট ফর্ম আছে SMS। অর্থাৎ স্যানিটাইজেশন, মাস্ক এবং সোশ্যাল ডিসটেন্স। যদি সর্দি, কাশি, জ্বর হয় তাহলে আমি ভিড়ের মধ্যে যাব না। ভিড় এড়িয়ে চলব। মাস্ক এখন অনেকেই দূষণের জন্য পড়েন। নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে সংক্রামক রোগ থেকে মুক্ত রাখতে সচেতন থাকতে হবে। হাত ধুয়ে খাবার খাওয়ার মতো স্যানিটাইজেশনের অভ্যাসটাও রাখতে হবে। মানুষকে একটাই কথা বলব যে সচেতন থাকুন। করোনা নিয়ে কলকাতায় এই মুহূর্তে কোনও ভয়ের কারণ নেই।" 

আরও পড়ুন, Deadly Fungal Infection: মৃত্যুমুখে পড়তে পারেন ১০ লাখ! শরীরে বাসা বাঁধা ভয়ংকর ছত্রাক আপনাকে 'খেয়ে নিচ্ছে' ভিতর থেকে...

দেশে করোনা আক্রান্ত

প্রসঙ্গত, সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছুঁই ছুঁই। দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৯৬১ জন। প্রথম স্থানে কেরালা, আক্রান্ত ১৪৩৫ জন। দ্বিতীয় মহারাষ্ট্র, আক্রান্ত  ৫০৬ জন। ওদিকে আক্রান্তের নিরিখে সপ্তম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী , গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রামিত হয়েছেন ৪৪ জন। ১৯ মে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২ জন। সেখানে মাত্র এক সপ্তাহেই নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১৯ জন।

আরও পড়ুন, Russia Ukraine War: রক্তক্ষয়ী 'তৃতীয় বিশ্বযুদ্ধ'! ড্রোন হামলার পরই ইউক্রেন 'ধ্বংস' করতে পরমাণু অস্ত্র ছুড়ছেন পুতিন?

আরও পড়ুন, Mermaid Babies: এক 'ভয়ংকর' ওষুধে ৪৬ দেশে 'মারমেইড বেবি'! ২০০০০ শিশুর... ইতিহাসে সবচেয়ে বড় মেডিক্যাল বিপর্যয়...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.