Kasba Law College Incident: মনোজিতের ফোনে নির্যাতিতার বিব*স্ত্র ভিডিয়ো! দেড় মিনিটের ভয়ংকর ক্লিপ...

Kasba Incident: অভিযুক্তদের বিরুদ্ধে বড় প্রমাণ। পুলিসের হাতে নির্যাতনের সময়ের ভিডিয়ো। হাড়হিম করা সেই ভিডিয়োয় তোলপাড়।

সৌমিতা খাঁ | Updated By: Jun 28, 2025, 03:19 PM IST
Kasba Law College Incident: মনোজিতের ফোনে নির্যাতিতার বিব*স্ত্র ভিডিয়ো! দেড় মিনিটের ভয়ংকর ক্লিপ...

পিয়ালি মিত্র: কসবাকাণ্ডে বড় আপডেট। পুলিসের হাতে অভিযুক্তদের বিরুদ্ধে বড় প্রমাণ। অভিযুক্ত মনোজিতের মোবাইল মিলেছে ছাত্রীর বিবস্ত্র ভিডিয়ো। দেড় মিনিটের বিবস্ত্র ভিডিয়ো পাওয়া গিয়েছে।  

Add Zee News as a Preferred Source

আগেই অভিযোগে জানিয়েছিলেন ছাত্রীর ভিডিয়ো তুলে তাঁকে ব্ল্যাকমেল করা হয়। অভিযুক্তের মোবাইলে মিলল তার জোড়াল প্রমাণ। পুলিসের হাতে নির্যাতনের সময়ের ভিডিয়ো। পাশাপাশি কলেজের সিসিটিভির ডিভিআর বাজেয়াপ্ত করেছে পুলিস।

আরও পড়ুন:Kasba Law College Incident: ইউনিয়ন নেত্রী করার টোপ! সম্পর্কে যেতে রাজি না হতেই মনোজিত্‍-সহ...কসবাকাণ্ডে BIG UPDATE

প্রসঙ্গত, শনিবার এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে কলেজের নিরাপত্তারক্ষীকে। কেন গ্রেফতার গার্ড? অভিযোগ, 'গণধর্ষণের সময় গার্ডকে বের করে দেওয়া হয়। তাঁর মোবাইল কেড়ে নিয়ে একটি ঘরে আটকে দেওয়া হয়েছিল।  কিন্তু ১০.৩০ পর যখন ছাড়া পেল, মোবাইল হাতে পেল, তারপরও গার্ড কাউকে কিছু জানাননি।' 

আরও জানা গিয়েছে, আইন কলেজের ইউনিয়নে নেত্রী করে দেওয়ার টোপ দিয়ে তরুণীকে ডাকা হয়। ২৫ জুন বেলা ১২ টা ৫ নাগাদ তরুণী ক্যাম্পাসে আসে। তাকে মনোজিৎ বলে, 'তোমাকে ভালোবাসি। বিয়ে করতে চাই। প্রথম দিন তোমাকে দেখেই আমার ভালো লেগে গিয়েছে।'

নির্যাতিতা জানায়, তার একজনের সঙ্গে সম্পর্ক আছে। মনোজিৎ পাল্টা জানায়, তারও গার্লফ্রেন্ড আছে। সেই গার্লফ্রেন্ডকে সে ত্যাগ করতে রাজি। তরুণীও যেন তার বয়ফ্রেন্ডকে ত্যাগ করে। রাজি হয়নি তরুণী। তাই ক্রমশ আক্রোশে ফেটে পড়ে মনজিৎ। তরুণীর প্যানিক অ্যাটাক হয়। সে হাসপাতালে যেতে চায়। আপত্তি জানায় মনোজিৎ।

আরও পড়ুন:Shefali Jariwala death: হাসপাতালে নয়, বাড়িতেই মারা যান শেফালি! 'কাঁটা লাগা' গার্লের মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য...

হাড়হিম এই ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'এই ঘটনায় আমরা অত্যন্ত হতবাক এবং মর্মাহত। ডাইরেক্টর অফ পাবলিক ইন্সট্রাকশন (ডি পি আই) কলেজের ভাইস প্রিন্সিপালকে  গভর্নিং বডির বৈঠক ডাকতে বলেছেন।  কলেজের কোথায়  নিরাপত্তার গাফিলতি ছিল তা খুঁজে বের করতে হবে এবং কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সেজন্য যা যা পদক্ষেপ নেওয়ার তা নিতে হবে। পুলিশ ইতিমধ্যে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ন্যায়বিচার নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.