অয়ন শর্মা: সোডিয়াম ও পটাশিয়ামের গোলমাল রীতিমত ভোগাচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পার্থ চট্টোপাধ্যায়কে। নতুন করে শারীরিক অবস্থার উন্নতি হয়নি তাঁর। এখনও পর্যন্ত আচ্ছন্ন রয়েছেন তিনি। মুকুন্দপুরের বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসের সংক্রমণের প্রভাব কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতাল সূত্রের খবর, এসএসকেএম-এর মত বেসরকারি হাসপাতালেও খাওয়াতে অরুচি তাঁর। তাঁকে খাওয়াতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে নার্সিং স্টাফদের।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন, Madan Mitra: 'মমতা বন্দ্যোপাধ্যায় মর্মাহত হয়েছেন', দলের কাছে এবার ক্ষমাপ্রার্থী মদন!
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই প্রথমে তাঁকে গ্রেফতার করেছিল ইডি, পরে সিবিআই। সেই থেকে এখনও জেলবন্দি আছেন পার্থ চট্টোপাধ্য়ায়। বার বার জামিনের আবেদন করলেও, তা খারিজ হয়ে যায়। এরমধ্যে ২০ জানুয়ারি জেলে-ই অসুস্থ হয়ে পড়েন পার্থ। তারপরই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ভর্তি করা হয় SSKM হাসপাতালে। কিন্তু এসএসকেএম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পছন্দ হয়নি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
পরে ইডির বিশেষ আদালতে আবেদন জানিয়েছিলেন বেসরকারি হাসপাতালে থেকে চিকিৎসা করতে চান বলে। যে কারণে আদালতের নির্দেশে তাঁকে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসায় গঠন করা হয়েছে ৩ সদস্যের একটি মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সৌরেন পাঁজার নেতৃত্বে মেডিকেল টিমে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অনুপ খৈতান ও নেফ্রোলজিস্ট ডাক্তার প্রতীক দাস।
আরও পড়ুন, Humayun Kabir: 'আইপ্যাকের ১০ শতাংশ কর্মী ব্যক্তিগত স্বার্থে...', মদনের সুর এবার হুমায়ুনের গলায়ও!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)