জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কিছু ক্ষণ পরেই খাতায়কলমে জেলমুক্ত হবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক মাস ধরেই বাইপাসের ধারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সোমবার দুপুরে সেখান থেকেই নাকতলার বাড়ির উদ্দেশে রওনা দেবেন তিনি (Partha Chatterjee released from Jail)।
Add Zee News as a Preferred Source
তাঁর আসাকে কেন্দ্র করে খুশি প্রতিবেশী। তার আসার অপেক্ষায় পার্থ চট্টোপাধ্যায়ের পোষ্য চকো। বাড়ির সামনে রয়েছে দুজন পুলিশ কনস্টাবল। কখন বাইরে বসে মাঝে মধ্যে উঁকি মারছে আসলো কিনা, কখনো বা বাড়ির দোতালার ব্যালকোনি দিয়ে এসে দেখে যাচ্ছে।

পার্থ চট্টোপাধ্যায়ের ভাই এসেছেন হাসপাতালে। ম্যাটাডোর করে দলীয় কর্মীরা আসছেন। প্রতিবেশীরাও হাজির হাসপাতালে। 'বেহালা পশ্চিমে পার্থ চ্যাটার্জিকে আবার চাই'- পোস্টার প্লাকার্ড নিয়ে অনুগামীরা
দল বেঁধে পার্থ চট্টোপাধ্যায়কে আনতে যাচ্ছে হাসপাতালে। পাড়ার মানুষেরা ভিড় জমাতে শুরু করেছে। বেহালা থেকে কয়েকজন অনুগামীও এসেছে। পার্থ চট্টোপাধ্যায় এর দুধ সাধা স্করপিও এসে পৌঁছেছে মুকুন্দপুরের বেসরকারী হাসপাতালে।
প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ সূত্রে খবর গতকাল রাতেই পার্থ চ্যাটার্জী রিলিজ অর্ডার সংক্রান্ত সব ডকুমেন্ট হসপিটাল এ পাঠিয়ে দেওয়া হয়েছে । আজ দুপুরের পর পার্থ চ্যাটার্জী হাসপাতাল থেকে বেরিয়ে নাকতলার বাড়িতে ফিরতে পারেন। পার্থ চ্যাটার্জীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে । সবটাই এখন নির্ভর করছে পার্থর উপর তিনি কখন বেরোবেন।
ইতিমধ্যেই হাসপাতালের সামনে জড়ো হয়েছেন পার্থ-অনুগামী তৃণমূল নেতা-কর্মীদের কয়েক জন। তাঁদের বক্তব্য, পার্থ নিরপরাধ। তাই সুপ্রিম কোর্টের নির্দেশে জেলমুক্ত হতে চলেছেন তিনি। সরশুনা থেকে আসা এক মহিলার কথায়, 'পার্থদা বেহালার রূপকার। উনি বিধায়ক হওয়ার পর বেহালার ভোল বদলে দিয়েছেন।' প্রসঙ্গত, ২০০১ সাল থেকে বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ।
প্রেসিডেন্সি জেল থেকে, রিলিজ অর্ডার পাওয়ার পরই, গতকাল রাতে, মুকুন্দপুর বেসরকারি হাসপাতালে,পার্থ চট্টোপাধ্যায়ের মেডিকেল বোর্ডের সদস্যরা আলোচনা করেন , সিদ্ধান্ত নেন মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে।সেইমত হাসপাতালের তরফ থেকেও, পার্থ চট্টোপাধ্যায় কে ছাড়ার সমস্ত কাগজপত্র প্রস্তুত করা হয়েছে আজ সকালে। কখন তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে, নির্ভর করছে পার্থ চট্টোপাধ্যায়ের সিদ্ধান্তের উপর। হাসপাতাল প্রস্তুত, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে, হাসপাতাল থেকে ছাড়ার জন্য।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পায়ের সমস্যায় কাবু পার্থ এখন আগের তুলনায় খানিক সুস্থ রয়েছেন। গাড়িতে চেপেই বাড়ি ফিরবেন তিনি। পার্থকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হাসপাতালে গিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনেরা। এই ঘনিষ্ঠজনেদের কয়েক জনকে একাধিক বার আদালতে শুনানির সময় হাজির থাকতে দেখা গিয়েছে। পার্থকে হাসপাতাল থেকে আনতে গিয়েছেন কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি সুজিত চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, 'দলীয় পদাধিকারী হিসাবে নয়, পার্থদার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণেই আমার যাওয়া। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।' পার্থকে বাড়িতে ফেরাতে বাইকে চেপে হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন ১০০ নম্বর ওয়ার্ডের কয়েক জন তৃণমূলকর্মীও। একটি ম্যাটাডর ভাড়া করেও কয়েক জন গিয়েছেন। বেলা বাড়তেই হাসপাতাল চত্বরে অনুগামীদের ভিড় ক্রমশ বাড়ছে। তবে তুলনায় পুলিসের সংখ্যা কম। ভিড় নিয়ন্ত্রণের কাজ করছেন হাসপাতালের নিরাপত্তারক্ষীরাই।
নিয়োগ মামলায় ২০২২ সালের ২৩ জুলাই কলকাতার নাকতলার বাড়ি থেকে পার্থকে গ্রেফতার করা হয়েছিল। সুপ্রিম কোর্ট কয়েক মাস আগেই বলে দিয়েছিল যে, সিবিআইয়ের মামলায় বিচারপর্ব শুরু হলেই পার্থ, এসএসসির তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ও উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহের শর্তাধীন জামিন মঞ্জুর করা যাবে। ১৪ নভেম্বরের মধ্যে প্রথম পর্যায়ের সাক্ষ্যগ্রহণ শেষ করে চূড়ান্ত জামিন মঞ্জুর করার নির্দেশও দেয় শীর্ষ আদালত। সেই মতো সোমবার ওই মামলায় অষ্টম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। তার পর আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থকে জেলমুক্ত করার নির্দেশ দেন। তার পর আদালতের এই সংক্রান্ত নথি পৌঁছোয় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে। সেখান থেকে নথি যায় হাসপাতালে।
আরও পড়ুন: SIR in Bengal: দুয়ারে SIR, অনলাইনেই ফিলাপ করুন এনুমারেশন ফর্ম! ঝামেলা মেটান কয়েক মিনিটে, ধাপে ধাপে এ ভাবে করুন...
আরও পড়ুন: Delhi Red Fort Blast: সন্ধ্যে ৬টা ৫২ মিনিটে লাল সিগন্যালে এসে দাঁড়াল সালমানের গাড়ি! তারপর? চমকে দেওয়া তথ্য দিল্লি বিস্ফোরণে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)