Narendra Modi Brigade Rally: 'বাংলা সব সময় যে ভাবে ভারতকে দিশা দেখিয়েছে,বাংলা আরও একবার বিকশিত বাংলা হয়ে সেই গৌরব ছিনিয়ে নিক'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোটের মুখে ফের বাংলায় প্রধানমন্ত্রী মোদী। স্রেফ জনসভা নয়, ব্রিগেডেই প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের শিলান্য়াস ও উদ্বোধনও করলেন তিনি। বললেন, 'বাংলা সব সময় যে ভাবে ভারতকে দিশা দেখিয়েছে,বাংলা আরও একবার বিকশিত বাংলা হয়ে সেই গৌরব ছিনিয়ে নিক। আমার বিশ্বাস উন্নত যোগাযোগ ও আধুনিক পরিকাঠামোর বিকশিত বাংলার বুনিয়াদ হবে।’
এদিন ব্রিগেড থেক সবুজ পতাকা নেড়ে পুরুলিয়া-আনন্দবিহার টার্মিনাল (দিল্লি) এক্সপ্রেসের উদ্বোধন করেন মোদী। 'অমৃত স্টেশন' হিসেবে ঘোষণা করলেন কামাখ্যাগুড়ি, আনারা, হলদিয়া, তমলুক, বরাভূম, সিউড়ি স্টেশনকে। প্রধানমন্ত্রী হাত দিয়েই উদ্বোধন হল ১৯ নম্বর জাতীয় সড়কে পানাগড় থেকে পালসিট পর্যন্ত ৬ লেন, ১১৪ নম্বর জাতীয় সড়কের উপরে ভেদিয়াতে ৪ লেন রাস্তার। সঙ্গে ১৯ নম্বর জাতীয় সড়কেরই বারওয়া আড্ডা থেকে পানাগড় পর্যন্ত শাখার ৬ লেন রাস্তা, ইছামতী নদীর উপরে স্বরূপনগর ব্রিজেরও। মোদী জানান, এই প্রকল্পগুলিতে খরচ হবে প্রায় ১৮ হাজার কোটি টাকা।
খিদিরপুর ডক, হলদিয়া ডকের পরিষেবার উন্নয়নে জন্য় একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন মোদী। বললেন, এই প্রকল্পগুলির বাস্তবায়নের পরে পূর্ব ভারতের লজিস্টিক সিস্টেম আরও উন্নত হবে। সড়ক,রেলের মতো গুরুত্বপূর্ণ জলপথও। পোর্টের সঙ্গে যুক্ত নতুন নতুন প্রকল্প পশ্চিমবঙ্গের আধুনিক ভবিষ্যতের জন্য নতুন রাস্তা খুলে দিচ্ছে। কৃষক, ব্যবসায়ী, পড়ুয়া, সকলেই এর উপকার পাবেন।
প্রশাসনিক সভার পর ব্রিগেডে জনসভা করেন মোদী। হুঙ্কার দেন, 'এবার বাংলায় জঙ্গলরাজ খতম হবে। আইনের শাসন প্রতিষ্ঠা হবে। তৃণমূলের কোনও অত্যাচারীকে রেয়াত করা হবে না। বেছে বেছে হিসাব নেওয়া হবে। যতই চেষ্টা করুন, পরিবর্তনের এই ঝড়কে আটকানো যাবে না'।
মোদী বলেন, 'কাল তৃণমূল আপনাদের সবাইকে চোর বলে গালি দিয়েছেন। আসল চোর কে তা বাংলার তামাম মানুষ জানেন। কুর্সি বাঁচানোর জন্য এখানকার নির্মম সরকার সব হাতিয়ার বার করে ফেলেছে। আপনাদের আটকাতে গাড়ি থামিয়েছে। কিন্তু নির্মম সরকার দেখে নাও, তোমরা কাউকে দমিয়ে রাখতে পারোনি। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সে দিন আর দূরে নেই। এ বার আইনের শাসন শুরু হবে'। তাঁর কথায়, 'বাংলার নবনির্মাণ করবে বিজেপি। বাংলায় এখন আমাদের সরকার নেই। তা-ও কেন্দ্রীয় সরকারের মাধ্যমে বাংলার উন্নয়নে রয়েছি আমরা। আজও ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হল'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
LSG
(20 ov) 146
|
VS |
RCB
149/5(15.1 ov)
|
| Royal Challengers Bengaluru beat Lucknow Super Giants by 5 wickets | ||
| Full Scorecard → | ||
|
CSK
(20 ov) 192/5
|
VS |
KKR
160/7(20 ov)
|
| Chennai Super Kings beat Kolkata Knight Riders by 32 runs | ||
| Full Scorecard → | ||
|
SRH
(20 ov) 216/6
|
VS |
RR
159(19 ov)
|
| Sunrisers Hyderabad beat Rajasthan Royals by 57 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.