)
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: যেমন কথা, তেমন কাজ। মুখ্যমন্ত্রী কুর্সিতে বসার এক সপ্তাহের মধ্যেই BSF-কে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এ রাজ্য়ে লাগু হয়ে গেল CCA। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, 'CAA-র আওতায় যাঁরা নেই, তাঁরা বেআইনি অনুপ্রবেশকারী। তাঁদের সরাসরি গ্রেফতার করে BSF-র হাত তুলে দেওয়া হবে'।
উত্তরবঙ্গে থেকে ফিরেই নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে BSF-র আধিকারিকরা। শুভেন্দু বলেন, 'সীমান্তবর্তী জেলা কো-অর্ডিনেশন মিটিং করার কথা ছিল। গত কয়েক বছরে একটি মিটিং হয়নি। নতুন সরকার ১৯ তারিখে দার্জিলিং, কোচবিহার, ১৮ তারিখে মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগনা বনগাঁ ও বসিরহাট ১৯ তারিখে হয়েছে। এটা এখন হবে। প্রয়োজনে থানা স্তরে হবে। ১৪.৫.২০২৫ তারিখে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের BSF হাতে তুলে দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে। আগের সরকার শরণার্থীদের CAA-র বিরোধিতা করেছে। অন্য দিকে এরকম গুরুত্বপূর্ণ আইন কার্যকর করতে দেয়নি। আজ থেকে নতুন আইন কার্যকর করলাম।
শুভেন্দুর আরও বক্তব্য, 'দীর্ঘদিন ধরেই কেন্দ্র ও BSF কাঁটাতারের জন্য জমি চেয়ে আসছিল। কিন্তু আগের সরকার দিচ্ছিল না। ফলে আমাদের দেশের নিরাপত্তা ঝুঁকি মধ্যে পড়ছিল'। জানান, 'আমাদের সরকার ২ সপ্তাহের মধ্যে জমির একটি অংশ হস্তান্তর করতে প্রস্তুত। ২৭ কিলোমিটার জমি দেওয়া হচ্ছে। বাকি ৪ রাজ্য জমি দিয়েছে। আমাদের রাজ্য ২২০০ কিমির মধ্যে ১৬০০ কাঁটাতার রয়েছে। ৬০০ তে কাঁটাতার নেই'।
মুখ্যমন্ত্রী বলেন, 'এরমধ্যে ৫৫০ কিমি এমন রয়েছে যেখানে সরকার চাইলে জমি দিতে পারত, কিন্তু তারা তুষ্টিকরণের জন্য দেননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় সচিব বারবার চিঠি দিয়েছেন। ৫-৬ বার বৈঠক হয়েছে। কিন্তু নিট ফল ০। ২৭ কিলোমিটার দিয়ে আমরা সূচনা করলাম। জমি কেনার টাকা BSF দিচ্ছে। ডিজি BSF নিজে পশ্চিমবঙ্গ ক্যাডারের অফিসার। আমি তাকে ব্যাক্তিগতভাবে চিনি। তিনি নিজে এ রাজ্যে কাজ করেছেন'