)
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: সিঙ্গুরে জমির জন্য় কি টাটাদের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে? বিজেপি সরকার শপথ নেওয়ার আগেই এবার রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট। কবে? আগামীকাল, বৃহস্পতিবার।
রাজ্যে তখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বামেরা। সিঙ্গুরের টাটাদের ন্যানো কারখানা তৈরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। প্রবল আন্দোলনে মুখে শেষপর্যন্ত বাংলা থেকে পাততাড়ি গুটিয়ে গোটাতে বাধ্য হন রতন টাটা। সিঙ্গুরে যে একলাখি গাড়ির যে কারখানা হওয়ার কথা, সেই কারখানা চলে গুজরাতের সানন্দে।
২০১১ সালে রাজ্যে পালাবদল ঘটে। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে আর কারখানা হয়নি। টাটাদের কাছে জমি ফেরত চায় তত্কালীন তৃণমূল সরকার। রাজিও হয় টাটা। কিন্তু যখন ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়, তখনই বেঁকে বসে রাজ্য। মামলা গড়ায় আদালতে।
রাজ্য সরকারকে কমপক্ষে ৭৬৬ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয় আরবিট্রাল ট্রাইব্যুনাল। সঙ্গে ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ১১ শতাংশ হারে বার্ষিক সুদও। সেই রায়কে চ্যালেঞ্জ করে আবার কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্য। পরে সেই মামলা যায় সুপ্রিম কোর্টেও। শীর্ষ আদালত অবশ্য মামলাটি ফেরত পাঠায় কলকাতা হাইকোর্টে। শুনানি শেষ হয়ে গিয়েছিল আগেই। কাল বৃহস্পতিবার রায় ঘোষণা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)