SSC Case | SC: অবশেষে কি নিয়োগ? সুপ্রিম কোর্টের নির্দেশে এবার আশায় যোগ্য চাকরিপ্রার্থীরা...

SSC Case| SC: উচ্চ প্রাথমিকে ১৭০০ জন জনকে নিয়োগের সুপারিশ এসএসসি। কিন্তু এখনও চাকরি পাননি তাঁরা।

Updated By: Apr 8, 2025, 10:22 PM IST
SSC Case | SC: অবশেষে কি নিয়োগ? সুপ্রিম কোর্টের নির্দেশে এবার আশায় যোগ্য চাকরিপ্রার্থীরা...

অর্ণবাংশু নিয়োগী:  সুপ্রিম কোর্টে নির্দেশে যখন বাতিল হয়ে গিয়েছে ২৬ হাজার চাকরি, তখন আবার অতিরিক্ত শূন্যপদ তৈরির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সেই সুপ্রিম কোর্টই। এবার কি তাহলে নিয়োগ হবে? শীর্ষ আদালতে নির্দেশে আশার আলো দেখছে যোগ্য চাকরিপ্রার্থীরা।

Add Zee News as a Preferred Source

শিক্ষক নিয়োগে দুর্নীতি অভিযোগে তখন তোলপাড় গোটা রাজ্য। মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। এসএসসির মাধ্যমে অতিরিক্ত আরও ৬ হাজার শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য় সরকার। বস্তুত, মন্ত্রিসভার অনুমোদন পর, বিজ্ঞপ্তিও জারি করা হয়। কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ওই অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির সিদ্ধান্ত আইনসঙ্গত নয়। সঙ্গে নির্দেশ, প্রয়োজনে এই সিদ্ধান্তের সঙ্গে যুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। আজ, মঙ্গলবার যে নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

এদিকে ২০২২ সালে ১৭০০ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছিল এসএসসি। প্রাথমিকে ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন শিক্ষক পদে চাকরি পাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু শূন্যপদ সৃষ্টি নিয়ে মামলা কারণে আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া। কমিশনের সুপারিশ সত্ত্বেও নিয়োগ না পাওয়া  চাকরিপ্রার্থীদের  আইনজীবী আশীষ চৌধুরী জানান, 'এই মামলাটির কারণেই এতদিন তারা নিয়োগ পাইনি। এবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর যোগ্য অপেক্ষারতরা নিয়োগ পাবেন'।

আরও পড়ুন:  TMC Controversy: তৃণমূলের অন্দরে বেনজির সংঘাত! 'বলছে জেলে ঢোকাও', বিস্ফোরক কল্যাণ...

আরও পড়ুন:  Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড় কি তাণ্ডব ঘটাবে বাংলায়? সব দুর্যোগ উইকেন্ডেই?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.